বাংলাদেশ
  • নিরাপদ সড়কের দাবিতে আজও রাজপথে নেমেছেন শিক্ষার্থীরা

    নিরাপদ সড়কের দাবিতে আজও রাজপথে নেমেছেন শিক্ষার্থীরা

    নভেম্বর ২৮, ২০২১ ১৫:২০

    নিরাপদ সড়কের দাবিতে আজও রাজধানীতে রাজপথে নেমেছেন শিক্ষার্থীরা। আজ বেলা ১১টায় ধানমন্ডি ২৭ নম্বরের রাপা প্লাজার সামনে তিন রাস্তার মোড়ে এবং রামপুরা এলাকায় আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। একদল শিক্ষার্থী স্লোগান দিতে থাকেন। আরেক দল শিক্ষার্থী গাড়ির লাইসেন্স চেক করেন।

  • শিক্ষার্থীদের হাফপাস দিতে হবে: ফখরুল

    শিক্ষার্থীদের হাফপাস দিতে হবে: ফখরুল

    নভেম্বর ২৮, ২০২১ ১৪:৪৫

    শিক্ষার্থীদের চলমান হাফ পাসে দাবিতে চলমান আন্দোলনে সমর্থন দিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে বলেন, শিক্ষার্থীদের হাফ পাশ দিতে হবে, না হলে এই গণবিরোধী সরকারকে বিদায় নিতে হবে।

  • করোনার নতুন ধরন ওমিক্রন ঠেকাতে বাংলাদেশের সকল আন্তর্জাতিক বন্দরে সতর্কতা

    করোনার নতুন ধরন ওমিক্রন ঠেকাতে বাংলাদেশের সকল আন্তর্জাতিক বন্দরে সতর্কতা

    নভেম্বর ২৮, ২০২১ ১৪:৩৯

    বিশ্বব্যাপী আতঙ্ক ছড়ানো করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন-এর সংক্রমণ ঠেকাতে বাংলাদেশের সব আন্তর্জাতিক বন্দরে সতর্কবার্তা দেওয়া হয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে এ কথা জানান অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক মো. নাজমুল ইসলাম। তিনি বলেন, বিমান, স্থল ও সমুদ্র দিয়ে দেশের প্রবেশপথগুলোতে নিরাপত্তা জোরদার করার জন্য বলা হয়েছে।

  • প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ নারী ক্রিকেট দল

    প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ নারী ক্রিকেট দল

    নভেম্বর ২৭, ২০২১ ১৪:৩৮

    করোনা ভাইরাসের নতুন ধরনের কারণে জিম্বাবুয়েতে মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্বের বাকি ম্যাচ বাতিল হয়েছে। বাছাইপর্ব বাতিল হয়ে যাওয়ায় র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পেল।

  • নিরাপদ সড়কসহ ৯ দফা দাবিতে আজ ফের রাস্তায় শিক্ষার্থীরা

    নিরাপদ সড়কসহ ৯ দফা দাবিতে আজ ফের রাস্তায় শিক্ষার্থীরা

    নভেম্বর ২৭, ২০২১ ১২:৫৫

    নিরাপদ সড়কের দাবিতে আজ ফের আন্দোলনে নামে রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ (শনিবার) দুপুরে মিরপুর রোডের ধানমন্ডি ২৭ নম্বর সড়কে অবস্থান নিয়ে নিরাপদ সড়কের দাবিতে নানা স্লোগান দেন তারা। এসময় শিক্ষার্থীদের গাড়িচালকদের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করতেও দেখা গেছে। শিক্ষার্থীদের অবরোধের কারণে ওই সড়কে তীব্র যানজট দেখা দেয়।

  • সহিংসতার আশংকার মাঝে আগামীকাল তৃতীয় ধাপের ইউপি নির্বাচন

    সহিংসতার আশংকার মাঝে আগামীকাল তৃতীয় ধাপের ইউপি নির্বাচন

    নভেম্বর ২৭, ২০২১ ১১:০৬

    সারাদেশে নির্বাচনী সহিংসতার মধ্যেই তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আগামীকাল (রবিবার) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

  • খালেদা জিয়াকে যদি স্লো পয়জনিং করা হয়, তবে হুকুমের আসামি হবেন ফখরুল’

    খালেদা জিয়াকে যদি স্লো পয়জনিং করা হয়, তবে হুকুমের আসামি হবেন ফখরুল’

    নভেম্বর ২৭, ২০২১ ০০:২৭

    বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বেগম খালেদা জিয়াকে যদি স্লো পয়জনিং করা হয়, তাহলে হুকুমের আসামি হবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

  • আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই-কাদের, রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া মাহফিল

    আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই-কাদের, রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া মাহফিল

    নভেম্বর ২৬, ২০২১ ১৪:৫০

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা দিতে আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই বলে আবারো জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক -সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

  • 'শিক্ষার্থীরা হাফ ভাড়ায় বিআরটিসি বাসে যাতায়াত করতে পারবেন'

    'শিক্ষার্থীরা হাফ ভাড়ায় বিআরটিসি বাসে যাতায়াত করতে পারবেন'

    নভেম্বর ২৬, ২০২১ ১৪:২৫

    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরকারি বাসে অর্ধেক ভাড়া মওকুফের রাজী হয়েছে সরকার। সারাদেশে বিআরটিসি বাসের আগামী ১লা ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।