-
বাংলাদেশ, ভারত ও মিয়ানমারে ৬.১ মাত্রার ভূমিকম্প
নভেম্বর ২৬, ২০২১ ০৭:৩৬বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের একাংশে ভূমিকম্প হয়েছে। বাংলাদেশ সময় আজ (শুক্রবার) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ১।
-
হায়াত–মউত আল্লাহর হাতে: খালেদা জিয়ার স্বাস্থ্য প্রসঙ্গে ওবায়দুল কাদের
নভেম্বর ২৫, ২০২১ ১৭:১৮বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘মানুষের হায়াত-মউত আল্লাহর হাতে। চিকিৎসা প্রয়োজন, সেটা করাতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন, বিদেশ থেকে ভালো চিকিৎসক আনা দরকার হলে আনতে পারবে তারা। কিন্তু সরকার তো গলাটিপে মারছে না, তাই একজন মানুষ মরে গেলে এর দায় সরকারের ওপর ফেলে দেবেন, এটা ঠিক নয়। মানুষের বেঁচে থাকার একটা নির্দিষ্ট সময়সীমা আছে। অসুস্থ হয়ে অনেকেই মারা যায়। কিন্তু কথায় কথায় সরকারের ওপর দায় চাপাবেন—এটা ঠিক নয়।’
-
'যুক্তরাষ্ট্রের কাছ থেকে গণতন্ত্র শেখার কিছু নেই'
নভেম্বর ২৫, ২০২১ ১৭:০৪বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্রের থেকে গণতন্ত্র শেখার কিছু নেই। আমেরিকা নিজেই গণতন্ত্র নিয়ে ঝামেলায় পড়েছে। তারা যে গণতন্ত্র সম্মেলন করছে, এটা নিয়ে খোদ তাদের দেশেই প্রশ্ন আসছে।
-
পাকিস্তান ক্রিকেট দলের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ, ভারত-পাক হকি ম্যাচ পেছাল
নভেম্বর ২৫, ২০২১ ১৫:০২বাংলাদেশ সফররত পাকিস্তান ক্রিকেট দল মিরপুর স্টেডিয়ামে অনুশীলন চলাকালে তাদের দেশের পতাকা উড়ানোয় কারণে পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজমসহ ২১ জন ক্রিকেটারের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দিয়েছে ঢাকার একটি আদালত আদালত।
-
৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নিল নটরডেম কলেজের শিক্ষার্থীরা
নভেম্বর ২৫, ২০২১ ১৩:৪২সড়কে নিরাপত্তার দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। আজ সকাল সাড়ে ১১টায় দুর্ঘটনায় নিহত সহপাঠী নাঈম হাসানের ঘাতকদের বিচারের দাবিসহ ছয় দফা দাবিতে রাজপথে অবস্থান নেয় নটরডেম কলেজের শিক্ষার্থীরা।
-
কারাগারে খালেদা জিয়াকে ‘স্লো পয়জনিং’ করা হয়েছিল কিনা জানতে চাই: ফখরুল
নভেম্বর ২৫, ২০২১ ১৩:১৪বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পুরোনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে রাখার সময় স্লো পয়জনিং করা হয়েছিল কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
-
পাকিস্তান টিমের অধিনায়ক-কোচসহ ২১ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
নভেম্বর ২৫, ২০২১ ১১:৩৬বাংলাদেশের মিরপুরের একাডেমি মাঠে অনুশীলনের সময় পতাকা উড়ানোয় পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম ও কোচ সাকলাইন মুশতাকসহ ২১ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দিয়েছে আদালত।
-
নটরডেমের শিক্ষার্থী নিহত: বিচারের দাবিতে শিক্ষার্থীরা আজও রাস্তায়
নভেম্বর ২৫, ২০২১ ০৯:৫৫ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় সহপাঠীর মৃত্যুর ঘটনায় প্রকৃত আসামির বিচারের দাবিতে গুলিস্তানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন নটরডেম কলেজের শিক্ষার্থীরা।
-
স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণের সুপারিশ জাতিসংঘে অনুমোদন
নভেম্বর ২৪, ২০২১ ২২:২২স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণের সুপারিশ জাতিসংঘের সাধারণ পরিষদে (ইউএনজিএ) অনুমোদিত হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম বৈঠকের ৪০তম প্লেনারি সভায় এ ঐতিহাসিক সিদ্ধান্ত হয়।
-
টেস্ট ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ
নভেম্বর ২৪, ২০২১ ১৬:৩৭সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশি ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। আজ (বুধবার) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।