-
খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে বিএনপির কর্মসূচি ঘোষণা
নভেম্বর ২৪, ২০২১ ১৪:০০হাসপাতালে মুমুর্ষ অবস্থা চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশ নেওয়ার দাবিতে আরও এক দফা আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
-
কোনো চিকিৎসক এখনও বলেননি খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন: তথ্যমন্ত্রী
নভেম্বর ২৪, ২০২১ ১২:২৭বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে অসুস্থ রাজনীতি না করার জন্য বিএনপি নেতাদের প্রতি অনুরোধ জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, খালেদা জিয়াকে অসুস্থ রেখে তারা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায় বিএনপি। এতে করে তাকে অসম্মান করা হচ্ছে।
-
খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন, যেকোনো কিছু ঘটে যেতে পারে: ডা. জাফরুল্লাহ
নভেম্বর ২৪, ২০২১ ১১:৫৮বাংলাদেশের রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন। তাই সম্ভব হলে আজকে রাতেই ওনাকে বিদেশে ফ্লাই করা উচিত। আর না হলে যেকোনো কিছু ঘটে যেতে পারে।
-
হঠাৎ রাজপথে উত্তেজনা: ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ
নভেম্বর ২৪, ২০২১ ১১:১০বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে বিএনপি’র নানা কর্মসূচি, গণপরিবহনের ভাড়া নিয়ে শিক্ষার্থীদের রাজপথে আন্দোলন এবং আকস্মিকভাবে পোশাক শ্রমিকদের রাস্তায় নেমে অবরোধ ও ভাংচুরের ঘটনায় শংকিত হয়ে পড়েছে সরকার।
-
খালেদা জিয়া হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন: রিজভী
নভেম্বর ২৪, ২০২১ ০৯:৩৭বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। খালেদা জিয়াকে দ্রুত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে আজ (বুধবার) বেলা সাড়ে ১১টা দিকে ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের কাছে স্মারকলিপি দেওয়ার পর তিনি এ কথা বলেন।
-
বিএনপির সাবেক এমপি মোমিন তালুকদারের মৃত্যুদণ্ড
নভেম্বর ২৪, ২০২১ ০৮:২৫একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় বগুড়া-৩ আসনে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য পলাতক আব্দুল মোমিন তালুকদার ওরফে খোকার মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
-
খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আহ্বান বিএনপিপন্থীদের
নভেম্বর ২৩, ২০২১ ১৫:৪৭বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি দিতে আইনমন্ত্রীর কাছে আবেদন করেছেন আইনজীবীদের একটি প্রতিনিধিদল।
-
৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে রাজপথ ছাড়লো শিক্ষার্থীরা
নভেম্বর ২৩, ২০২১ ১৫:৩১গণপরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার (হাফ পাস) দাবি মেনে নিতে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে শিক্ষার্থীরা আজ অপরাহ্নে রাজপথ ছড়ে যায়।
-
চাল কেটে মিনিকেট নাজিরশাইল নামে বিক্রি: বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, হাইকোর্টে রিট
নভেম্বর ২২, ২০২১ ১৫:২০বাংলাদেশের প্রধান খাদ্য চাল। আর এ চাল নিয়ে অনেক দিন ধরেই চলছে জোচ্চুরি। সাধারণ মানের মোটা চালকে মেশিনে কেটে বা ছাঁটাই করে চিকন এবং উন্নত মানের চাল হিসেবে বেশি দামে বাজারে বিক্রি হচ্ছিল অনেক বছর ধরেই।
-
খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ কর্মসূচি: পুলিশের সঙ্গে সংঘর্ষে অর্ধশতাধিক আহত
নভেম্বর ২২, ২০২১ ১২:৩০বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধীদল বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালনকালে আজ নাটোরে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ, সংবাদকর্মীসহ অর্ধশতাধিক আহত হয়েছেন।