-
বিজেপি মৃতদেহ খুঁজে রাজনীতির চেষ্টা করছে:আশিস বন্দ্যোপাধ্যায়
অক্টোবর ৩১, ২০২০ ১৬:২২ভারতের পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বিজেপি শকুনের দৃষ্টিভঙ্গি নিয়ে চলছে। তারা ভাগাড়ের মৃতদেহ খুঁজে রাজনীতি করার চেষ্টা করছে।’
-
৩৭০ ও ৩৫-এ ধারা পুনর্বহালে রাজনৈতিক ও আইনি লড়াই চলবে: ওমর আবদুল্লাহ
অক্টোবর ৩১, ২০২০ ১১:১২ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের ভাইস-প্রেসিডেন্ট ওমর আবদুল্লাহ বলেছেন, আমরা ৩৭০ ও ৩৫-এ ধারা পুনর্বহাল করার জন্য রাজনৈতিক ও আইনিভাবে লড়াই চালিয়ে যাব। গতকাল (শুক্রবার) কারগিলে তিনি এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
-
ভারতে করোনা সংক্রমণ ৮১ লাখ ছাড়াল, মৃতের সংখ্যা প্রায় ১ লাখ ২২ হাজার
অক্টোবর ৩১, ২০২০ ১০:২৭ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়ে ৮১ লাখ ৩৭ হাজার ১১৯ জনে পৌঁছেছে। এ পর্যন্ত ১ লাখ ২১ হাজার ৬৪১ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। আজ (শনিবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ওই তথ্য জানিয়েছে।
-
ভারতের বিভিন্ন শহরে ফ্রান্সের প্রেসিডেন্টের বিরুদ্ধে মুসলিমদের বিক্ষোভ সমাবেশ
অক্টোবর ৩০, ২০২০ ১৪:৪৬ভারতের বিভিন্ন শহরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের বিরুদ্ধে মুসলিমরা প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করেছে। ফ্রান্সে সম্প্রতি কাল্পনিক কার্টুন প্রদর্শনের মধ্যদিয়ে প্রিয় নবী মুহাম্মাদ(সা.)-এঁর অবমাননা করায় এবং দেশটির প্রেসিডেন্ট তাঁকে সমর্থন করে বক্তব্য দেয়ায় ক্ষোভে ফুঁসছে গোটা মুসলিম সমাজ।
-
জম্মু-কাশ্মীরে অজ্ঞাত গেরিলাদের গুলিবর্ষণে ৩ বিজেপি কর্মী নিহত, মোদির শোক প্রকাশ
অক্টোবর ৩০, ২০২০ ০৯:৪২ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের কুলগামে অজ্ঞাত গেরিলা হামলায় তিন বিজেপি কর্মী নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ এই তথ্য জানিয়েছে। গতকাল (বৃহস্পতিবার) রাত ৮ টা ২০ মিনিট নাগাদ ওয়াই কে পোরা এলাকায় গেরিলারা গুলিবর্ষণ করলে তারা নিহত হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ওই হামলার নিন্দা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
-
জম্মু-কাশ্মীরের ভূমি আইন পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ, পিডিপি নেতা-কর্মী আটক, ক্ষুব্ধ মেহেবুবা
অক্টোবর ২৯, ২০২০ ১৬:৩৭ভারতের কেন্দ্রীয় সরকার আইন পরিবর্তন করে জম্মু-কাশ্মীরে সব ভারতীয়কে জমি কেনার অধিকার দেওয়ায় তার প্রতিবাদে পিডিপি নেতা-কর্মীরা শ্রীনগরে বিক্ষোভ প্রদর্শন করেছেন। আজ (বৃহস্পতিবার) ওই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ বেশ কিছু পিডিপি নেতা-কর্মীকে আটক করেছে।
-
এবার দিল্লি সংখ্যালঘু কমিশনের সাবেক প্রধানের বাড়িতে ‘এনআইএ’র তল্লাশি
অক্টোবর ২৯, ২০২০ ১২:০২সন্ত্রাসে অর্থ জোগানোর অভিযোগে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) দিল্লি সংখ্যালঘু কমিশনের সাবেক চেয়ারম্যান ড. জাফরুল ইসলাম খানের বাড়ি, অফিসসহ কয়েকটি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়েছে। আজ (বৃহস্পতিবার) সকালে কাশ্মীরের শ্রীনগর ও দিল্লির বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ‘এনআইএ’। এরমধ্যে ৬টি অলাভজনক সংস্থা এবং অন্য ৯টি স্থান অন্তর্ভুক্ত রয়েছে।
-
বিহারে প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত, এনডিএ জোটের নিন্দায় সোচ্চার রাহুল
অক্টোবর ২৮, ২০২০ ১৯:৫৩ভারতের বিহারে প্রথম দফা বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার) সেখানে ৭১ আসনের জন্য ভোট হয়েছে। আজ সন্ধ্যা ৫ টা পর্যন্ত ৫১ শতাংশেরও বেশি ভোট পড়েছে।
-
ভারত-চীন সীমান্ত সমস্যায় ‘তৃতীয় পক্ষ’-এর কোনও জায়গা নেই: আমেরিকাকে হুঁশিয়ারি দিল চীন
অক্টোবর ২৮, ২০২০ ১১:১৫ভারত-চীন সীমান্ত সমস্যায় ‘তৃতীয় পক্ষ’-এর কোনও জায়গা নেই বলে আমেরিকার উদ্দেশ্যে মন্তব্য করেছে চীন। আমেরিকাকে ‘তৃতীয় পক্ষ’ হিসেবে উল্লেখ করে নয়াদিল্লিস্থ চীনা দূতাবাস এক বিবৃতিতে ওই মন্তব্য করেছে।
-
বিহারে দুর্গা প্রতিমা বিসর্জনকে ঘিরে সংঘর্ষ: গুলিতে নিহত ১, পুলিশের লাঠিচার্জ
অক্টোবর ২৭, ২০২০ ১৯:০৩ভারতের বিহারের মুঙ্গেরে দুর্গা প্রতিমা বিসর্জনের সময়ে গুলিবিদ্ধ হয়ে অনুরাগ পোদ্দার (১৮) নামে এক যুবক নিহত ও কমপক্ষে ২০ জন আহত হওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছে রাজ্যের ক্ষমতাসীন জেডিইউ-বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার।