-
ভারতের সার্বভৌমত্ব রক্ষায় ওয়াশিংটন সবসময় নয়াদিল্লির পাশে থাকবে: মাইক পম্পেও
অক্টোবর ২৭, ২০২০ ১৫:২৬ভারত ও চীনের মধ্যে চলমান সীমান্ত সংঘাত ও উত্তেজনার আবহে ওয়াশিংটন ভারতের সার্বভৌমত্ব রক্ষায় সবসময়ই নয়াদিল্লির পাশে থাকবে বলে জানিয়ে দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। আজ (মঙ্গলবার) নয়াদিল্লিতে তিনি এ সংক্রান্ত মন্তব্য করেন।
-
অসমে এনআরসি কো-অর্ডিনেটরের নির্দেশনার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জমিয়তে উলামায়ে হিন্দ
অক্টোবর ২৭, ২০২০ ১০:১৮ভারতের অসমে এনআরসি কো-অর্ডিনেটরের এক নির্দেশনার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে জমিয়তে উলামায়ে হিন্দ। জমিয়তের বক্তব্য, সুপ্রিম কোর্টের তদারকিতে শেষ হয়ে যাওয়া জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) প্রক্রিয়ায় আদালতের নির্দেশ ছাড়া সংশোধন বা পরিমার্জন করতে পারেন না এনআরসি কো-অর্ডিনেটর। তা আদালতের কাজে হস্তক্ষেপ। আদালতের তদারকে তৈরি হওয়া চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ দেওয়ার যে নির্দেশ এনআরসি কো-অর্ডিনেটর হিতেশ দেব শর্মা দিয়েছেন, তা বেআইনি।
-
‘উত্তর প্রদেশে গরু জবাই প্রতিরোধ আইনের নামে নিরপরাধদের কারাগারে পাঠানো হচ্ছে’
অক্টোবর ২৬, ২০২০ ১৯:৫৮ভারতের উত্তর প্রদেশের এলাহাবাদ হাইকোর্ট গরু জবাই প্রতিরোধ আইনের অপব্যবহার সম্পর্কে রাজ্য সরকারকে তিরস্কার করেছে। আদালত বলেছে, যেকোনও ধরণের গোশত উদ্ধারের পরে তাকে ফরেনসিক পরীক্ষা না করেই গরুর গোশত বলে নিরপরাধকে কারাগারে পাঠানো হচ্ছে। আজ (সোমবার) এলাহাবাদ হাইকোর্ট গুরুত্বপূর্ণ ওই মন্তব্য করেছে।
-
বিহারে নীতিশ কুমার বিরোধী ঝড়, তাঁর বিদায় নিশ্চিত: রাজীব শুক্লা
অক্টোবর ২৬, ২০২০ ১৬:৫৬ভারতের বিহারে বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সরকার বিরোধী ঝড় উঠেছে। এবং তাঁর সরকারের বিদায় নিশ্চিত বলে মন্তব্য করেছেন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেসের সিনিয়র নেতা রাজীব শুক্লা। তিনি আজ (সোমবার) বিহারের রাজধানী পাটনায় এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
-
ভারতে করোনা আক্রান্ত ৭৯ লাখ ছাড়াল, পশ্চিমবঙ্গে শনাক্ত প্রায় সাড়ে ৩ লাখ
অক্টোবর ২৬, ২০২০ ১১:৪৩ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৯ লাখ ছাড়িয়েছে। গতকাল (রোববার) সকাল ৮ টা থেকে আজ (সোমবার) সকাল ৮ টা পর্যন্ত ৪৫ হাজার ১৪৮টি নয়া সংক্রমণ এবং একইসময়ে একইসময়ে ৪৮০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। গত তিন মাসের মধ্যে একদিনে আক্রান্তের সংখ্যা আজই সবচেয়ে কম। অন্যদিকে, গত ১০ জুলাইয়ের পর থেকে একদিনে মৃতের সংখ্যাও আজ সবচেয়ে কম।
-
‘সিএএ’ নিয়ে কোনও বিপদ নেই!’ : মোহন ভাগবত, ‘আমরা শিশু নই!’ : ওয়াইসি
অক্টোবর ২৫, ২০২০ ১৮:০৮ভারতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) সম্পর্কে বলেছেন, এই আইনে কোনও বিপদ নেই। দেশে মুসলিম সম্প্রদায়কে বিভ্রান্ত করার ষড়যন্ত্র চলছে। তিনি আজ (রোববার) এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে ওই মন্তব্য করেন।
-
ভারতে করোনায় আক্রান্ত আরও ৫০ হাজার, পশ্চিমবঙ্গে এ পর্যন্ত ৫৭ চিকিৎসকের মৃত্যু
অক্টোবর ২৫, ২০২০ ০৮:৫৫ভারতে একদিনে ৫০ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল (শনিবার) সকাল ৮ টা থেকে আজ (রোববার) সকাল ৮ টা পর্যন্ত ৫০ হাজার ১২৯ টি নয়া সংক্রমণ এবং ৫৭৮ করোনা রোগীর মৃত্যু হয়েছে।
-
পিপলস অ্যালায়েন্স বিজেপিবিরোধী মঞ্চ, জাতীয়তাবিরোধী নয়: ডা. ফারুক আব্দুল্লাহ
অক্টোবর ২৫, ২০২০ ০৮:১৯ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স প্রধান ডা. ফারুক আব্দুল্লাহ ‘পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশন’ (পিএজিডি)–এর সভাপতি নির্বাচিত হয়েছেন। গতকাল (শনিবার) বিকেলে জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতির বাসভবনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সমন্বিত এক বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়।
-
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৭৮ লাখ ছাড়াল! মৃত্যু হার ১.৫১
অক্টোবর ২৪, ২০২০ ১৪:৪৮ভারতে এ পর্যন্ত ১০ কোটি ১৩ লাখ ৮২ হাজার ৫৬৪ জনের করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭৮ লাখ ১৪ হাজার ৬৮২ জন। এ পর্যন্ত ১ লাখ ১৭ হাজার ৯৫৬ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
-
৩৭০ ধারা ফিরিয়ে আনবই, না হলে নির্বাচনে লড়ব না : মেহেবুবা
অক্টোবর ২৪, ২০২০ ১৪:১৬জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী বলেছেন, ৩৭০ ধারা ফিরিয়ে এনেই ছাড়ব, যতদিন তা না হবে নির্বাচনে লড়ব না। গতকাল (শুক্রবার) এক সংবাদ সম্মেলনে তিনি ওই মন্তব্য করেন।