ইরানের জাতীয় অধিকার বিবেচনা করেই কেবল হরমুজ প্রণালী দিয়ে চলাচল সম্ভব: হাজি বাবায়ি
https://parstoday.ir/bn/news/iran-i159936-ইরানের_জাতীয়_অধিকার_বিবেচনা_করেই_কেবল_হরমুজ_প্রণালী_দিয়ে_চলাচল_সম্ভব_হাজি_বাবায়ি
পার্সটুডে-ইরানের সংসদ মজলিসে শুরায়ে ইসলামির ডেপুটি-স্পিকার জোর দিয়ে বলেছেন, ইরানি জনগণের অধিকার বিবেচনা না করে হরমুজ প্রণালী দিয়ে কোনো ধরনের চলাচল সম্ভব নয়।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
জুন ০২, ২০২৬ ১৭:৩৬ Asia/Dhaka
  • ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজী বাবায়ি
    ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজী বাবায়ি

পার্সটুডে-ইরানের সংসদ মজলিসে শুরায়ে ইসলামির ডেপুটি-স্পিকার জোর দিয়ে বলেছেন, ইরানি জনগণের অধিকার বিবেচনা না করে হরমুজ প্রণালী দিয়ে কোনো ধরনের চলাচল সম্ভব নয়।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরআইবি'র উদ্ধৃতি দিয়ে পার্সটুডে আরও জানিয়েছে, ইরানের সংসদের উপ-স্পিকার হামিদ রেজা হাজী বাবায়ি সোমবার রাতে তেহরান প্রদেশের মালার্দ শহরে বিপ্লবী জনগতার বিশাল এক সমাবেশে বলেছেন: ইরানি জাতির অবিসংবাদিত অধিকার যে হরমুজ প্রণালী, এ বিষয়ে কি কারও কোনো সন্দেহ আছে? অপরাধী আমেরিকাকে বুঝতে হবে যে, ইরানি জাতির অধিকার বিবেচনা না করে এই প্রণালী দিয়ে চলাচল করা সম্ভব নয়।

হাজী বাবায়ি আরও বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং পারমাণবিক প্রযুক্তিও ইরানি জাতির অবিচ্ছেদ্য ও বৈধ অধিকার। এই জাতির বৈধ ও ন্যায্য অধিকারকে অস্বীকার করা কিংবা উপেক্ষা করার ক্ষমতা কারও নেই।

তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে ১২ দিনের ও ৪০ দিনের যুদ্ধের সময় শত্রুরা জনগণ, ইসলামি প্রজাতন্ত্র এবং দেশের ভৌগোলিক অখণ্ডতার ওপর আঘাত হানার উদ্দেশ্যে মাঠে নেমেছিল। কিন্তু ৯০ মিলিয়ন ইরানির ঐক্য, সংহতি ও প্রতিরোধ তাদের সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে।#

পার্সটুডে/এনএম/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।