সবচেয়ে দূরবর্তী স্থানে লক্ষ্যবস্তু শনাক্ত ও প্রতিহত করা আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কৌশল: সামরিক প্রধান
-
মেজর জেনারেল আবদুল্লাহি
পার্সটুডে- ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ এবং কেন্দ্রীয় খাতামুল আম্বিয়া (সা.) সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আবদুল্লাহি বলেছেন, ইরানের বিরুদ্ধে প্রচলিত ও আধুনিক সামরিক যেকোনো ধরনের এবং যেকোনো মাত্রার হুমকির তাৎক্ষণিক, বিপ্লবী ও কার্যকর জবাব দেওয়ার জন্য অভ্যন্তরীণ সক্ষমতা ও মেধাবী তরুণদের ওপর নির্ভর করা অপরিহার্য।
পার্সটুডে ইরনার বরাত দিয়ে জানিয়েছে- ইরানে ‘আকাশ প্রতিরক্ষা দিবস’ উপলক্ষে দেওয়া এক বার্তায় মেজর জেনারেল আবদুল্লাহি বলেন, এই দিবসটি এমন বীরদের স্মরণ করিয়ে দেয়, যারা তাদের দূরদর্শী দৃষ্টিভঙ্গি ও অসীম প্রচেষ্টার মাধ্যমে ইরানের বিস্তীর্ণ আকাশসীমাকে নিরাপত্তা ও মর্যাদার দুর্গে পরিণত করেছেন।
তিনি বলেন, ‘আকাশ প্রতিরক্ষা’ নামে অভিহিত এই মহান দিবস হচ্ছে সেই বীর সেনাদের দেশপ্রেম, জ্ঞান ও দৃঢ়তার প্রতিফলন, যারা মহান আল্লাহর ওপর ভরসা করে এবং সর্বোচ্চ ধর্মীয় ও সামরিক নেতৃত্বের অধীনে ইসলামি প্রজাতন্ত্র ইরানের আকাশসীমা ও নিরাপত্তা রক্ষায় নিয়োজিত রয়েছেন। ইরানের সামরিক প্রধান বলেন, সবচেয়ে দূরবর্তী স্থানে লক্ষ্যবস্তু শনাক্ত ও প্রতিহত করা আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কৌশল।
ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আরও বলেন, শত্রুদের ক্রমবর্ধমান হুমকির বিরুদ্ধে সক্রিয় প্রতিরোধ ক্ষমতা অব্যাহত রাখতে ইরানের আকাশ প্রতিরক্ষার ইলেকট্রনিক ও সাইবার যুদ্ধ সক্ষমতা বাড়ানোর জন্য অভ্যন্তরীণ সামর্থ্য ও মেধাবী তরুণদের ওপর নির্ভর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।#
পার্সটুডে/এসএ/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।