মার্কিন নীতি সেদেশকে বিশ্ব অঙ্গন থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে: পাকিস্তানি সুন্নি আলেম
https://parstoday.ir/bn/news/world-i159170-মার্কিন_নীতি_সেদেশকে_বিশ্ব_অঙ্গন_থেকে_বিচ্ছিন্ন_করে_দিয়েছে_পাকিস্তানি_সুন্নি_আলেম
পার্সটুডে- ইরানের শহীদ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি এবং তৃতীয় চাপিয়ে দেওয়া যুদ্ধের অন্যান্য শহীদদের স্মরণে পাকিস্তানের করাচিতে 'ব্লাড মিশন' শিরোনামে একটি আবেগঘন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে যেখানে আলেম, চিন্তাবিদ, ছাত্র, বুদ্ধিজীবী এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের ব্যাপক উপস্থিতি ছিল।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মে ০৫, ২০২৬ ১৬:৩৯ Asia/Dhaka
  • • পাকিস্তানের করাচিতে অনুষ্ঠিত 'ব্লাড মিশন'-এর আবেগঘন সমাবেশ
    • পাকিস্তানের করাচিতে অনুষ্ঠিত 'ব্লাড মিশন'-এর আবেগঘন সমাবেশ

পার্সটুডে- ইরানের শহীদ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি এবং তৃতীয় চাপিয়ে দেওয়া যুদ্ধের অন্যান্য শহীদদের স্মরণে পাকিস্তানের করাচিতে 'ব্লাড মিশন' শিরোনামে একটি আবেগঘন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে যেখানে আলেম, চিন্তাবিদ, ছাত্র, বুদ্ধিজীবী এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের ব্যাপক উপস্থিতি ছিল।

পার্সটুডে জানিয়েছে, পাকিস্তান মুসলিম ইউনিটি কাউন্সিলের চেয়ারম্যান সিনেটর রাজা নাসের আব্বাস জাফরী এই অঞ্চলের বর্তমান ঘটনাবলীর কথা উল্লেখ করে গাজা, লেবানন ও ইরানের ওপর ইসরায়েলি হামলা স্থায়ীভাবে বন্ধ করার আহ্বান জানান। তিনি এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতির অবসান এবং দেশগুলোর মধ্যে ন্যায্য ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক স্থাপনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

পাকিস্তানের ‘তেহরিক বিদারী উম্মে মুস্তফা’ আন্দোলনের সভাপতি হোজ্জাতুলেসলাম সাইয়্যেদ জাওয়াদ নাকভীও এক বক্তৃতায় ইসলামী চিন্তাধারা বিস্তারে ইরানের শহীদ নেতার বিশেষ ভূমিকার কথা উল্লেখ করে বলেন, আয়াতুল্লাহ খামেনেয়ী তার প্রজ্ঞা, অধ্যবসায় ও অন্তর্দৃষ্টি দিয়ে ইসলামী বিপ্লবের অগ্রযাত্রাকে সচল রেখেছিলেন।  

পরবর্তীতে, পাকিস্তানের গিলগিট ইমামিয়া অ্যাসোসিয়েশনের প্রধান হুজ্জাতুল ইসসলাম ওয়াল-মুসলিমীন সাইয়্যেদ রাহাত হুসাইন হুসাইনি, নিপীড়িত জাতিসমূহের, বিশেষ করে ফিলিস্তিনের, কঠিন পরিস্থিতির কথা উল্লেখ করে আমেরিকাকে আঞ্চলিক নিপীড়ন, আগ্রাসন ও সংকটের প্রধান কারণ হিসেবে আখ্যা দিয়ে বলেন, আমেরিকার আধিপত্যবাদী নীতি কেবল নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতার বিস্তার ঘটিয়েছে।  

এদিকে, পাকিস্তানের সুন্নি আলেম ড. মেরাজ আল-হুদা সিদ্দিকীও তার বক্তৃতায় মুসলিম বিশ্বের ভূ-রাজনৈতিক পরিবর্তনের কথা উল্লেখ করে বলেন, "সাম্প্রতিক বছরগুলোতে আমেরিকার হস্তক্ষেপমূলক নীতি ক্রমান্বয়ে বিশ্বে ওয়াশিংটনকে বিচ্ছিন্ন করে ফেলেছে। এর বিপরীতে, ইরান বৈশ্বিক সমীকরণে একটি গুরুত্বপূর্ণ, প্রভাবশালী ও নির্ণায়ক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে এবং আজ আন্তর্জাতিক অঙ্গনে একটি বিশেষ স্থান অধিকার করে আছে তেহরান।"#

পার্সটুডে/এমআরএইচ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন