ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে শুধু একটি ন্যায্য ও পূর্ণাঙ্গ চুক্তিই গ্রহণ করবে, অন্য কিছু নয়: চীনকে আরাকচি
https://parstoday.ir/bn/news/world-i159196-ইরান_যুক্তরাষ্ট্রের_সঙ্গে_শুধু_একটি_ন্যায্য_ও_পূর্ণাঙ্গ_চুক্তিই_গ্রহণ_করবে_অন্য_কিছু_নয়_চীনকে_আরাকচি
পার্সটুডে- চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, তাঁর দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে শুধু একটি ‘ন্যায্য ও পূর্ণাঙ্গ’ চুক্তিই গ্রহণ করবে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মে ০৬, ২০২৬ ১৪:১৭ Asia/Dhaka
  • বেইজিং-এ চীনা কর্মকর্তাদের সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
    বেইজিং-এ চীনা কর্মকর্তাদের সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

পার্সটুডে- চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, তাঁর দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে শুধু একটি ‘ন্যায্য ও পূর্ণাঙ্গ’ চুক্তিই গ্রহণ করবে।

ইরানি সংবাদমাধ্যমের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, আজ বুধবার বেইজিংয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর এই বৈঠক অনুষ্ঠিত হয়। যুদ্ধ শুরু হওয়ার পর এটি আরাকচির প্রথম চীন সফর।

বেইজিং এ অনুষ্ঠিত এ বৈঠকে আরাকচি ওয়াশিংটনকে স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, ইরানের স্বার্থ রক্ষা করে এমন কোনো স্থায়ী ও ন্যায়সংগত সমাধান ছাড়া তেহরান অন্য কিছু মেনে নেবে না।

চীনকে ‘ঘনিষ্ঠ বন্ধু’ হিসেবে অভিহিত করে আরাকচি বলেন, বর্তমান পরিস্থিতিতে বেইজিংয়ের অবস্থান ও সহযোগিতার জন্য তেহরান কৃতজ্ঞ। উদ্ভূত পরিস্থিতিতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলেও তিনি আশা ব্যক্ত করেন।

বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরানকে যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানিয়েছে চীন। একই সঙ্গে হরমুজ প্রণালিতে আরোপিত সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার ওপরও জোর দিয়েছে।#

পার্সটুডে/এমআরএইচ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন