গাজা ধ্বংস করার পর এখন জনগণের স্বাধীনতার কথা বলছেন! নেতানিয়াহুকে আল বারাদি
https://parstoday.ir/bn/news/world-i161916-গাজা_ধ্বংস_করার_পর_এখন_জনগণের_স্বাধীনতার_কথা_বলছেন!_নেতানিয়াহুকে_আল_বারাদি
পার্সটুডে- আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাবেক পরিচালক মোহাম্মদ আল বারাদি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন: আপনারা গাজা ধ্বংস করেছেন, এখন সেখানকার জনগণের স্বাধীনতার কথা বলছেন!
(last modified 2026-08-05T06:40:16+00:00 )
আগস্ট ০৪, ২০২৬ ১৬:২৮ Asia/Dhaka
  • আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাবেক পরিচালক মোহাম্মদ আল বারাদি
    আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাবেক পরিচালক মোহাম্মদ আল বারাদি

পার্সটুডে- আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাবেক পরিচালক মোহাম্মদ আল বারাদি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন: আপনারা গাজা ধ্বংস করেছেন, এখন সেখানকার জনগণের স্বাধীনতার কথা বলছেন!

ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাবেক পরিচালক জোর দিয়ে বলেছেন: ইসরায়েল গাজা ধ্বংস করে এবং হাজার হাজার মানুষকে হত্যা করে অপরাধ করেছে, কিন্তু এখন তারা এই অঞ্চলের মানুষের তাদের ভূমি ছেড়ে যাওয়ার "স্বাধীনতা" নিয়ে কথা বলার চেষ্টা করছে।

তিনি আরও বলেন: ইসরায়েলের এই অপরাধ কল্পনাতীত! আপনারা গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছেন এবং হাজার হাজার মানুষকে হত্যা করেছেন। এখন আপনারা জনগণের স্বাধীনতার কথা বলছেন?!#

পার্সটুডে/এমআরএইচ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।