মার্কিন হুমকি দূর না হলে পরমাণু নিরস্ত্রীকরণ নয়: উ.কোরিয়া
https://parstoday.ir/bn/news/world-i66723-মার্কিন_হুমকি_দূর_না_হলে_পরমাণু_নিরস্ত্রীকরণ_নয়_উ.কোরিয়া
উত্তর কোরিয়া পরিষ্কার করে বলেছে, আমেরিকার পক্ষ থেকে পরমাণু হুমকি দূর না হলে পিয়ংইয়ং কখনো একতরফাভাবে নিজের পরমাণু অস্ত্র কর্মসূচি বাতিল করবে না। দু দেশের মধ্যে যখন পরমাণু আলোচনা এবং উত্তর কোরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে দীর্ঘদিন ধরে অচলাবস্থা চলছে তখন পিয়ংইয়ং একথা বলল।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
ডিসেম্বর ২০, ২০১৮ ১৭:৪০ Asia/Dhaka
  • পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র
    পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

উত্তর কোরিয়া পরিষ্কার করে বলেছে, আমেরিকার পক্ষ থেকে পরমাণু হুমকি দূর না হলে পিয়ংইয়ং কখনো একতরফাভাবে নিজের পরমাণু অস্ত্র কর্মসূচি বাতিল করবে না। দু দেশের মধ্যে যখন পরমাণু আলোচনা এবং উত্তর কোরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে দীর্ঘদিন ধরে অচলাবস্থা চলছে তখন পিয়ংইয়ং একথা বলল।

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ আজ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে বলেছে, “উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণের অর্থ হচ্ছে পিয়ংইয়ংসহ প্রতিবেশী সব দেশের জন্য আমেরিকার পরমাণু হুমকি সম্পূর্ণভাবে দূর হতে হবে।”

বিবৃতিতে আরো বলা হয়েছে, “যখন আমরা কোরীয় উপদ্বীপ বলি তখন গণপ্রজাতন্ত্রী উত্তর কোরিয়াসহ দক্ষিণ কোরিয়াকে বুঝিয়ে থাকি যেখানে মার্কিন পরমাণু অস্ত্র এবং নানা আকারে আগ্রাসী সেনা মোতায়েন রয়েছে।”

কেসিএনএ প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, “যখন আমরা কোরীয় উপদ্বীপের পরমাণু নিরস্ত্রীকরণের কথা বলি তখন যথাযথভাবে বুঝতে হবে যে, শুধু উত্তর ও দক্ষিণ কোরিয়া থেকে নয় বরং আশপাশের সব এলাকা থেকে সে হুমকি দূর করার কথা বলি।”#

পার্সটুডে/এসআইবি/২০