-
জবাব দিতে রাশিয়াকে অবশ্যই ট্যাংক উৎপাদন জোরদার করতে হবে: মেদভেদেভ
ফেব্রুয়ারি ১০, ২০২৩ ১৩:২৭রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, পশ্চিমা দেশগুলো যেহেতু ইউক্রেনে অস্ত্র সরবরাহ বাড়িয়েছে সে কারণে রাশিয়াকে অবশ্যই ট্যাংক উৎপাদন জোরদার করতে হবে। মেদভেদেভ বর্তমানে রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
-
‘নর্ডস্ট্রিম গ্যাস পাইপলাইনে মার্কিন নৌবাহিনী বোমা হামলা চালিয়েছে’
ফেব্রুয়ারি ০৯, ২০২৩ ১০:২১বাল্টিক সাগরে রাশিয়ার নর্ড স্ট্রিম পাইপলাইন বোমা হামলার মাধ্যমে ধ্বংস করা হয়েছে এবং এর পেছনে রয়েছে আমেরিকা- এমন তথ্য দিয়েছেন নিউ ইয়র্ক টাইমসের কিংবদন্তী অনুসন্ধানী সাংবাদিক সেমুর হার্শ। গতকাল (বুধবার) নিজের ব্লগ সাবস্ট্যাকে প্রকাশিত এক রিপোর্টে তিনি এ তথ্য দিয়েছেন।
-
পূর্ব ঘোষণা ছাড়াই লন্ডনে জেলেনস্কি: লালগালিচা সংবর্ধনা
ফেব্রুয়ারি ০৯, ২০২৩ ০৭:২৬ব্রিটেনের কাছ থেকে যুদ্ধবিমান সংগ্রহের আশায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পূর্ব ঘোষণা ছাড়াই লন্ডন সফরে গেছেন।গত বছরের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর এটি জেলেনস্কির দ্বিতীয় বিদেশ সফর। এর আগে তিনি গত ডিসেম্বরে এক সংক্ষিপ্ত সফরে ওয়াশিংটনে গিয়েছিলেন।
-
সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ হওয়ায় শত্রুরা হাইব্রিড যুদ্ধ শুরু করতে চেয়েছিল
ফেব্রুয়ারি ০৬, ২০২৩ ১৩:১৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি বলেছেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী এবং দেশের জনগণ সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করে দেয়ার পর শত্রুরা ইরানের ইসলামী শাসন ব্যবস্থার বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ শুরু করতে চেয়েছিল।
-
ইউক্রেনে সামরিক সহায়তা পাঠানোর ইঙ্গিত দিলেন যুদ্ধবাজ নেতানিয়াহু
ফেব্রুয়ারি ০৪, ২০২৩ ১০:৫৬ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইউক্রেনে সামরিক সরঞ্জাম পাঠানোর ইঙ্গিত দিয়েছেন। ফ্রান্স সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে নেতানিয়াহু এই ইঙ্গিত দেন।
-
ইউক্রেনকে দ্রুত সদস্য করার প্রতিশ্রুতি দেয়া যাচ্ছে না: ভন্ডার লিয়েন
ফেব্রুয়ারি ০৪, ২০২৩ ০৭:৪১ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন্ডার লিয়েন বলেছেন, ইউক্রেন যেভাবে ভাবছে, সেভাবে দ্রুত ইউরোপীয় ইউনিয়নে দেশটিকে অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দেয়া যাচ্ছে না।
-
চীনের সাথে আমেরিকার ২০২৫ সালে যুদ্ধ হতে পারে, প্রস্তুতি নেয়ার নির্দেশ
জানুয়ারি ২৮, ২০২৩ ১৬:০৯মার্কিন বিমান বাহিনীর চার তারকা বিশিষ্ট একজন জেনারেল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ২০২৫ সালে তাইওয়ানকে কেন্দ্র করে চীনের সাথে ওয়াশিংটনের যুদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য তিনি বিমান বাহিনীর কমান্ডারদেরকে নিজ নিজ ইউনিট সর্বোচ্চ মাত্রায় প্রস্তুত রাখার কথা বলেছেন।
-
কিয়েভ সরকার এ পর্যন্ত ৩২১টি ভারী ট্যাংকের প্রতিশ্রুতি পেয়েছে
জানুয়ারি ২৮, ২০২৩ ১০:৫৪ফ্রান্সে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভাদিম ওমেলচেংকো জানিয়েছেন, এ পর্যন্ত তার দেশ বিভিন্ন রাষ্ট্রের কাছ থেকে ৩২১টি ভারী ট্যাংকের প্রতিশ্রুতি পেয়েছে।
-
‘ইউক্রেন যুদ্ধে রাশিয়া হেরে যাবে তা ভাবাই যায় না’
জানুয়ারি ২৬, ২০২৩ ১৩:১৮জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়োশিরো মোরি বলেছেন, চলমান ইউক্রেন যুদ্ধে রাশিয়া হেরে যাবে এটা ভাবাই যায় না। সেক্ষেত্রে জাপান ইউক্রেনের পক্ষ নেয়ায় মস্কোর সঙ্গে সম্পর্ক রক্ষার জন্য টোকিওকে চড়া মূল্য দিতে হবে।
-
যুদ্ধের ময়দানের মতো দেশ পুনর্গঠনেও সিরিয়ার সঙ্গে থাকবে ইরান: প্রেসিডেন্ট রায়িসি
জানুয়ারি ২৪, ২০২৩ ১৬:১৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, সিরিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক কৌশলগত। ইরান প্রতিরোধের সময় যেভাবে সিরিয়াকে সহযোগিতা করেছে ঠিক সেভাবেই দেশটির পুনর্গঠনেও অর্থনৈতিক সহযোগিতা দিয়ে যাবে।