99
রংধনু আসর: ইমাম আলীর জ্ঞান ও বিচক্ষণতা
রংধনু আসরের কাছের ও দূরের শিশু-কিশোর বন্ধুরা, আসরের শুরুতেই তোমাদের একটা প্রশ্ন করি। আচ্ছা, তোমরা পড়াশোনা করছ কিসের জন্য? কী ব্যাপার! এ প্রশ্ন শুনে একে অপরের দিকে মুখ চাওয়া-চাওয়ি করছো কেন? ও বুঝতে পেরেছি, তোমরা আসলে দ্বিধায় পড়ে গেছো- কী উত্তর দেবে তা ভেবে। আসলে প্রশ্নটি সহজ হলেও উত্তরটি একেবারে সহজ নয়। কারণ, কেউ পড়াশোনা করে চাকরি করার জন্য, কেউবা করে জ্ঞানার্জনের জন্য। তবে ঠিকমত জ্ঞানার্জন করে নিজেকে যোগ্য করে তৈরি করতে পারলে ভালো চাকরি-বাকরিও পাওয়া সম্ভব।