'হরমুজ প্রণালি অবৈধভাবে পার হতে গিয়ে আঘাত পেয়ে তেল ট্যাংকারে আগুন'
https://parstoday.ir/bn/news/event-i163182-'হরমুজ_প্রণালি_অবৈধভাবে_পার_হতে_গিয়ে_আঘাত_পেয়ে_তেল_ট্যাংকারে_আগুন'
পার্সটুডে: ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ-শাখার কমান্ডার সর্দার আলি আজমায়ি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, টোগোর পতাকাবাহী 'ট্রেন্ড' নামের তেলবাহী ট্যাংকারটি হরমুজ প্রণালিতে অনিয়ম করতে গিয়ে তথা অবৈধভাবে এ প্রণালি পার হওয়ার চেষ্টা করার সময় আঘাত পেয়েছে এবং এতে আগুন লাগার পর সেটি থেমে গেছে।
(last modified 2026-09-18T10:27:42+00:00 )
সেপ্টেম্বর ১৮, ২০২৬ ১৫:৫৬ Asia/Dhaka
  • অনিয়মকারী  জাহাজে আঘাত ও আগুন (ফাইল ছবি)
    অনিয়মকারী জাহাজে আঘাত ও আগুন (ফাইল ছবি)

পার্সটুডে: ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ-শাখার কমান্ডার সর্দার আলি আজমায়ি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, টোগোর পতাকাবাহী 'ট্রেন্ড' নামের তেলবাহী ট্যাংকারটি হরমুজ প্রণালিতে অনিয়ম করতে গিয়ে তথা অবৈধভাবে এ প্রণালি পার হওয়ার চেষ্টা করার সময় আঘাত পেয়েছে এবং এতে আগুন লাগার পর সেটি থেমে গেছে।

আজ শুক্রবার সকালে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী জানায়, তাদের বাহিনী গুরুত্বপূর্ণ এই সগার-পথের ওপর নিয়ন্ত্রণ বজায় রেখে চলেছে এবং অননুমোদিত কোনো জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেবে না।

বিবৃতিতে বলা হয়,  মার্কিন সামরিক বাহিনীর “উসকানি ও প্রতারণার” মাধ্যমে ট্যাংকারটি হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার চেষ্টা করেছিল।

আইআরজিসি নৌবাহিনী আবারও সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালি দিয়ে অননুমোদিতভাবে পার হওয়ার যেকোনো প্রচেষ্টার পরিণতিতে সংশ্লিষ্ট জাহাজটির ধ্বংস হবে।

পার্সটুডের প্রতিবেদনে ইরানের রেডিও ও টেলিভিশন সংস্থা (IRIB)-এর বরাত দিয়ে বলা হয়েছে, সর্দার আলি আজমায়ি তার বার্তায় লিখেছেন:  “মহান মর্যাদাসম্পন্ন ইসলামী ইরানের জনগণ;

ময়দানে আপনাদের বীরোচিত উপস্থিতির ধারাবাহিকতা ২০০টি টানা রাত অতিক্রম করার পাশাপাশি, ইসলামের সাহসী যোদ্ধারা এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর অকুতোভয় নাবিকরা এখনো শক্তিশালী অবস্থানে থেকে গুরুত্বপূর্ণ পানিপথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছেন এবং কোনো আগ্রাসনকারীকে এর মধ্য দিয়ে চলাচলের অনুমতি দিচ্ছেন না।

বৃহস্পতিবার রাতে টোগোর পতাকাবাহী অনিয়মকারী 'ট্রেন্ড' নামের তেলবাহী ট্যাংকারটি ‘শিশুহত্যাকারী মার্কিন সেনাবাহিনীর’ উসকানি ও প্রতারণার মাধ্যমে হরমুজ প্রণালি দিয়ে অবৈধভাবে পার হওয়ার চেষ্টা করছিল। এ সময় সেটি আঘাতপ্রাপ্ত হয় এবং এতে আগুন লাগার পর থেমে যায়।

আইআরজিসি নৌবাহিনী আবারও সতর্ক করে দিচ্ছে যে, হরমুজ প্রণালি দিয়ে অবৈধভাবে পার হওয়ার পরিণতি অনিয়মকারী জাহাজটির ধ্বংস ছাড়া আর কিছুই হবে না।” #
 

পার্সটুডে/এমএএইচ /১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।