-
বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৫,৭৭৯ যাত্রী
অক্টোবর ১৫, ২০২৬ ১৬:০০ইয়েমেনের সশস্ত্র বাহিনীর প্রতিশোধমূলক হামলার কারণে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে কার্যক্রম ব্যাহত হওয়ায় বাংলাদেশের সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী ১০৩টি ফ্লাইটে বিঘ্ন ঘটেছে। এর মধ্যে কিছু ফ্লাইট বাতিল ও কিছু স্থগিত হয়েছে। এসব ফ্লাইটের ১৫ হাজার ৭৭৯ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
-
বেসামরিক ইরানিদের ওপর হামলা; ট্রাম্প প্রশাসনের কাছে ব্যাখ্যা দাবি মার্কিন আইনপ্রণেতাদের
অক্টোবর ১৪, ২০২৬ ১৪:২৭পার্সটুডে: ইরানের সঙ্গে যুদ্ধে বেসামরিক নাগরিকদের ওপর হামলা এবং তাঁদের কয়েকজনের নিহত হওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সরকার ও যুদ্ধ মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছেন দেশটির ৭৭ জন আইনপ্রণেতা।
-
বিরোধীদের আন্দোলনে নজিরবিহীন দমন-পীড়নের পরও মোদির দাবি: ভারত গণতন্ত্রের জননী
অক্টোবর ১৪, ২০২৬ ১৪:০৯পার্সটুডে: অবশেষে প্রকাশ্যে আসলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ভারত ‘গণতন্ত্রের জননী’। তবে দিল্লিতে চলমান আন্দোলনে পুলিশের নজিরবিহীন দমন-পীড়নের অভিযোগের মধ্যে তার এই বক্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছে।
-
ব্রিটিশ রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
অক্টোবর ১৪, ২০২৬ ১৩:৪৭পার্সটুডে: আরএএফ ফেয়ারফোর্ড সামরিক ঘাঁটিতে সংঘটিত একটি কথিত ঘটনার সঙ্গে তেহরানকে জড়িয়ে ব্রিটিশ ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভিত্তিহীন অভিযোগের জেরে মঙ্গলবার তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত হুগো শর্টারকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।
-
ইয়েমেনি হামলায় সৌদির বৃহত্তম তেল-কোম্পানি আরামকোর দপ্তরে আগুন
অক্টোবর ১৪, ২০২৬ ১৩:০৮পার্সটুডে: ইয়েমেনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেয়ার মধ্যেই সৌদি আরবের পূর্বাঞ্চলে আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলা চালানো হয়েছে এবং এতে আগুন ধরে গেছে বলে জানিয়েছে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়।
-
মার্কিন যুদ্ধজাহাজ হরমুজ প্রণালির কাছে এলেই ডুবিয়ে দেব: ইরানি নৌ-কমান্ডার
অক্টোবর ১৪, ২০২৬ ১১:৫৪পার্সটুডে: আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার জেনারেল আলী ওজমায়ি মার্কিন যুদ্ধজাহাজগুলোকে হরমুজ প্রণালির কাছাকাছি না আসার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, অন্যথায় সেগুলো ডুবিয়ে দেওয়া হবে।
-
নিউইয়র্কের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা, আইনি ব্যবস্থা নেবে সরকার
অক্টোবর ১৩, ২০২৬ ১৫:১০যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
-
লেবানন সীমান্তে সম্ভাব্য অবিস্ফোরিত বোমা ফেটে এক ইসরায়েলি নিহত, আহত ১৯
অক্টোবর ১২, ২০২৬ ২০:২৪পার্সটুডে: ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, লেবানন সীমান্তবর্তী রামিম রিজ এলাকার ইয়িফতাহে বিস্ফোরণের ঘটনায় ২০ জন ইহুদিবাদী বসতি স্থাপনকারী বিভিন্ন মাত্রায় আহত হয়েছেন।
-
দেশকে আরশোলা-ছারপোকাদের উৎপাত থেকে বাঁচাতে হবে: মন্তব্য শুভেন্দুর
অক্টোবর ১২, ২০২৬ ১৭:৩২‘দেশকে আরশোলা-ছারপোকাদের উৎপাত থেকে বাঁচাতে হবে’—কলকাতায় দুর্গাপূজার উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
-
১৫ ও ১৬ অক্টোবর এলপিজির দোকান বন্ধ, কমিশন ১৫০ টাকা করার দাবি
অক্টোবর ১২, ২০২৬ ১৭:০৮এলপিজি ব্যবসায়ীদের হয়রানি বন্ধ, পরিবেশকদের কমিশন বৃদ্ধি এবং গ্যাসের সরবরাহ নিশ্চিত করাসহ সাত দফা দাবিতে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) বাংলাদেশের রাজধানীসহ সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। দুই দিনের কর্মসূচিতে দাবি পূরণ না হলে পরবর্তী সময়ে অনির্দিষ্টকালের জন্য দোকান বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।