ইরানের জ্বালানী ও তেল লুট করাই মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের লক্ষ্য: ওয়াশিংটনের স্বীকারোক্তি
https://parstoday.ir/bn/news/event-i157624-ইরানের_জ্বালানী_ও_তেল_লুট_করাই_মার্কিন_ইসরায়েলি_আগ্রাসনের_লক্ষ্য_ওয়াশিংটনের_স্বীকারোক্তি
পার্স-টুডে: ইরানের জ্বালানী ও তেল লুট করাই মার্কিন-ইসরায়েলি যৌথ আগ্রাসনের লক্ষ্য বলে ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে। 
(last modified 2026-03-14T14:53:49+00:00 )
মার্চ ০৮, ২০২৬ ১২:৫৬ Asia/Dhaka
  • রানের জ্বালানী ও তেল লুট করাই মার্কিন-ইসরায়েলি যৌথ আগ্রাসনের লক্ষ্য বলে ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে। 
    রানের জ্বালানী ও তেল লুট করাই মার্কিন-ইসরায়েলি যৌথ আগ্রাসনের লক্ষ্য বলে ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে। 

পার্স-টুডে: ইরানের জ্বালানী ও তেল লুট করাই মার্কিন-ইসরায়েলি যৌথ আগ্রাসনের লক্ষ্য বলে ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে। 

ইরানি বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে পার্স-টুডে জানিয়েছে, হোয়াইট হাউজের শীর্ষস্থানীয় কর্মকর্তা এবং মার্কিন জাতীয় জ্বালানী পরিষদের নির্বাহী পরিচালক জেরাড আইজেন ফক্স নিউজ চ্যানেলে এক নজিরবিহীন স্বীকারোক্তি দিয়ে ঘোষণা করেছেন যে ওয়াশিংটন ইরানের জ্বালানী তেল-সম্পদকে পুরোপুরি ইরানিদের হাত থেকে বের করে নিতে চায়। এভাবে আইজেন এটা ফাঁস করলেন যে ইরানে আগ্রাসনের পেছনে ওয়াশিংটনের আসল লক্ষ্য হল ইরানের জাতীয় সম্পদ লুট করা যাতে নিজের ও মিত্রদের অর্থনৈতিক ও জ্বালানী স্বার্থ অবৈধভাবে হাসিল করা নিশ্চিতভাবে সম্ভব হয়।

আইজেন বলেছেন, আমরা যা করতে চাই তা হল জ্বালানী তেলের এই বিশাল রিজার্ভকে ইরানিদের হাত থেকে পুরোপুরি বের করে নেয়া যাতে হরমুজ প্রণালী নিয়ে আর কখনও উদ্বিগ্ন থাকতে না হয়।

এমন সময় ওয়াশিংটনের পক্ষ হতে এই স্বীকারোক্তি আসল যখন পশ্চিম এশিয়ায় উত্তেজনা তুঙ্গে উঠেছে এবং তেলের বিশ্ব-বাজারে তীব্র অস্থিতিশীল অবস্থা দেখা দিয়েছে। 

বিশেষজ্ঞ ও পর্যবেক্ষকরা বলছেন, ইসলামী ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি আগ্রাসন দীর্ঘকাল ধরে চলতে থাকলে পশ্চিম এশিয়াসহ বিশ্বব্যাপী জ্বালানী নিরাপত্তা খাতে নানা সংকট দেখা দিতে পারে দীর্ঘ মেয়াদে এবং জ্বালানী তেলের দর তীব্র গতিতে উর্ধ্বমুখি হতে পারে। #    

পার্স টুডে/এমএএইচ/০৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।