আইআরজিসি: প্রতিরোধের নেতা জীবিত; তাঁর পথ এগিয়ে চলেছে
পার্সটুডে: ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, হরমুজ প্রণালি কেবল খোলা নেই তা-ই নয়, বরং এটি মার্কিন সাবমার্সিবলগুলোর বিরুদ্ধে আইআরজিসি নৌবাহিনীর ‘শিকারক্ষেত্রে’ পরিণত হয়েছে।
পার্সটুডে: লেবাননের হিজবুল্লাহর মহাসচিব শহীদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর শাহাদাতের দ্বিতীয় বার্ষিকী স্মরণ করে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলেছে: ‘প্রতিরোধের নেতা জীবিত আছেন এবং তাঁর পথ সর্বোচ্চ মর্যাদা ও শক্তির সঙ্গে এগিয়ে চলেছে।’
পার্সটুডে, ইরানের জাতীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানায়, আইআরজিসি সোমবার এক বিবৃতিতে সাইয়্যেদ নাসরুল্লাহর পথকে চিরন্তন এবং তাঁর পবিত্র রক্তকে প্রতিরোধের কাঠামোয় শক্তির এক অবিরাম উৎস হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে এই রক্তকে হিজবুল্লাহ ও লেবাননের ইসলামী প্রতিরোধের মর্যাদা ও গৌরব বৃদ্ধির উৎস বলেও উল্লেখ করা হয়।
বিবৃতির একাংশে বলা হয়: সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ শুধু একজন নেতা ছিলেন না; তিনি ছিলেন আধুনিক প্রতিরোধের কৌশলগত স্থপতি, সামরিক ময়দান ও কূটনীতির কৌশলবিদ এবং এ অঞ্চলের প্রতিরোধী জনগোষ্ঠীগুলোর অবিচ্ছেদ্য ঐক্যের জীবন্ত প্রতীক। তাঁর আদর্শিক নেতা শহীদ ইমাম খামেনেয়ির অনুসরণে তিনি প্রতিরোধকে একটি কৌশল থেকে উন্নীত করে একটি চিন্তাধারা, পরিচয় ও সভ্যতাভিত্তিক কাঠামোয় পরিণত করেন। তিনি প্রমাণ করেছেন, প্রতিরোধ কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়; বরং এটি একটি কৌশলগত সিদ্ধান্ত এবং মর্যাদাপূর্ণ ও শক্তি সৃষ্টিকারী জীবনধারা।
বিবৃতিতে আরও বলা হয়: নিঃসন্দেহে শহীদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর পথ লেবাননের ইসলামী প্রতিরোধ ও হিজবুল্লাহর যোদ্ধাদের মাধ্যমে তাঁর যোগ্য উত্তরসূরি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন শেখ নাঈম কাসেমের নেতৃত্বে সর্বোচ্চ মর্যাদা ও শক্তির সঙ্গে অব্যাহত থাকবে। দক্ষিণাঞ্চলে নজিরবিহীন প্রতিরোধ, আলী আল-তাহের এলাকায় বীরত্ব ও ঐতিহাসিক ঘটনাবলি ইসরায়েলি বসতি থেকে বিপরীতমুখী অভিবাসনকে ত্বরান্বিত করেছে এবং ইসরায়েলি শাসনের আসন্ন পতনের ইঙ্গিত দিয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়: আজ পুরো অঞ্চলজুড়ে প্রতিরোধ ফ্রন্ট, বিশেষ করে সন্ত্রাসী আমেরিকা ও ইসরায়েলি শাসনের পক্ষ থেকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে সংঘটিত ১২ দিন ও ৪০ দিনের যুদ্ধের সময় থেকে, আধিপত্য ও দখলদারিত্ববিরোধী অবস্থান, মর্যাদা, স্বাধীনতা ও প্রতিরোধের প্রতীক হিসেবে নিজেদের তুলে ধরেছে।
আইআরজিসি ঘোষণা করেছে: প্রতিরোধ ফ্রন্টকে সমর্থন করা, নিপীড়িত মানুষের অধিকার রক্ষা করা এবং পবিত্র আল-কুদসের পূর্ণ মুক্তি পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাওয়া—ইরানের শক্তিশালী গণভিত্তিক ও বিপ্লবী গার্ড বাহিনী এবং দেশটির অন্যান্য সশস্ত্র বাহিনীর চিরন্তন, জাতীয় ও মানবিক দায়িত্ব।
বিবৃতিতে আরও বলা হয়, সর্বশক্তিমান আল্লাহর কৃপায় সর্বোচ্চ কমান্ডার আয়াতুল্লাহ ইমাম সাইয়্যেদ মোজতবা হোসেইনি খামেনেয়ির নির্দেশনা, ইরানি জনগণের দৃঢ় ও গৌরবময় ভূমিকা এবং বিভিন্ন অঙ্গনের ঐক্যের মাধ্যমে ‘সন্ত্রাসী আমেরিকা’, ‘ইসরায়েলি দখলদার শাসন’ ও তাদের সমর্থকদের ষড়যন্ত্র কখনো সফল হবে না। ইসলামের যোদ্ধারাই ভবিষ্যতের ইতিহাস রচনা করবেন এবং চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত এক পা-ও পিছিয়ে যাবেন না।#
পার্সটুডে/এমবিএ/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।