মার্কিন সাবমেরিনের জন্য আইআরজিসি নৌবাহিনীর শিকারের ক্ষেত্র হরমুজ প্রণালী: কমান্ডার মোহেব্বি
https://parstoday.ir/bn/news/iran-i163470-মার্কিন_সাবমেরিনের_জন্য_আইআরজিসি_নৌবাহিনীর_শিকারের_ক্ষেত্র_হরমুজ_প্রণালী_কমান্ডার_মোহেব্বি
পার্স টুডে- ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন: হরমুজ প্রণালি শুধু যে খোলা নয় তাই নয়, বরং এটি মার্কিন সাবমেরিনের জন্য আইআরজিসি নৌবাহিনীর শিকারের ক্ষেত্র।
(last modified 2026-09-28T09:53:56+00:00 )
সেপ্টেম্বর ২৮, ২০২৬ ১২:৩৭ Asia/Dhaka
  • আইআরজিসি-র মুখপাত্র কমান্ডার হোসেইন মোহেব্বি
    আইআরজিসি-র মুখপাত্র কমান্ডার হোসেইন মোহেব্বি

পার্স টুডে- ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন: হরমুজ প্রণালি শুধু যে খোলা নয় তাই নয়, বরং এটি মার্কিন সাবমেরিনের জন্য আইআরজিসি নৌবাহিনীর শিকারের ক্ষেত্র।

ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, আইআরজিসি-র মুখপাত্র কমান্ডার হোসেইন মোহেব্বি রবিবার রাতে এই বার্তায় আরও বলেন: দ্বিতীয় শিকারটিও ধরা পড়েছে, এবার এমকে ১৮ মড ২ কিংফিশ; এটি একটি উন্নত, স্বয়ংক্রিয় এএইউভি, যা সোনার ও নির্ভুল নেভিগেশনে সজ্জিত এবং যার মূল্য কয়েক মিলিয়ন ডলার। এটি শুধু শিকার নয়; এটি একটি প্রযুক্তিগত ও গোয়েন্দা সম্পদ।

অন্যদিকে, এনবিসি মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, হরমুজ প্রণালিতে একটি মার্কিন জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির আটজন মেরিন সেনা আহত হয়েছেন।

ইরানের সামরিক কর্মকর্তারা সতর্ক করেছিলেন যে, অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার চেষ্টাকারী জাহাজগুলোর বিরুদ্ধে ইরানি সশস্ত্র বাহিনী ব্যবস্থা নেবে।#

পার্সটুডে/এমআরএইচ/এমএআর/২৮