ইয়েমেনি যোদ্ধারা বাব আল-মান্দেব প্রণালি সংলগ্ন এলাকাগুলো মুক্ত করেছে
-
• ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি
পার্সটুডে - ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র জানিয়েছেন: আমরা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে সৌদি আগ্রাসনের আগ্রাসনের জবাব দিয়েছি এবং কৌশলগত বাব আল-মান্দেব প্রণালি সংলগ্ন এলাকাগুলো মুক্ত করেছি।
ইরানি ব্রডকাস্টিং এজেন্সিকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন: ইয়েমেনি সশস্ত্র বাহিনী দুই সপ্তাহেরও কম সময়ে একটি বিদ্যুৎগতি অভিযানে সফল হয়েছে, দক্ষিণ ও উপকূলীয় এলাকায় অগ্রসর হয়েছে এবং কৌশলগত বাব আল-মান্দেব প্রণালি সংলগ্ন এলাকাগুলো মুক্ত করেছে।
তিনি বলেন: এই অগ্রগতির জবাবে, সৌদি সরকার তার ভাড়াটে সৈন্যদের সমর্থন করার জন্য ইয়েমেনের বিরুদ্ধে বিমান হামলার মাত্রা বাড়িয়েছে; এই পদক্ষেপের জবাবে ইয়েমেন সৌদি আরবের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।#
পার্সটুডে/এমআরএইচ/২৭
https://parstoday.ir/bn/news/event-i163432