-
শাবওয়ায় সৌদি-সমর্থিত সেনা-শিবিরে ইয়েমেনি হামলায় নিহত অন্তত ৭০, আহত ২০০
অক্টোবর ২০, ২০২৬ ২০:৫৭পার্সটুডে: ইয়েমেনের সশস্ত্র বাহিনী পূর্বাঞ্চলীয় শাবওয়া প্রদেশে সৌদি-সমর্থিত বাহিনীর অবস্থান করা একটি সামরিক শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে অন্তত ৭০ জন শিক্ষানবীশ সেনা নিহত এবং আরও ২০০ জন আহত হয়েছে।
-
বিশ্লেষণ | আকাশ প্রতিরক্ষায় ফাটল: ইয়েমেনের ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে কেন ব্যর্থ সৌদি আরব?
অক্টোবর ১৫, ২০২৬ ১৫:৫৫পার্সটুডে: ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেন ব্যর্থ হয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দেশটি।
-
ইয়েমেনি হামলায় সৌদির বৃহত্তম তেল-কোম্পানি আরামকোর দপ্তরে আগুন
অক্টোবর ১৪, ২০২৬ ১৩:০৮পার্সটুডে: ইয়েমেনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেয়ার মধ্যেই সৌদি আরবের পূর্বাঞ্চলে আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলা চালানো হয়েছে এবং এতে আগুন ধরে গেছে বলে জানিয়েছে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়।
-
সাফাভি: আঞ্চলিক নিরাপত্তা ও ভবিষ্যৎ নির্ধারণ করবে ইরান, যুক্তরাষ্ট্র নয়
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ২১:১৪পার্সটুডে: ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার সহকারী ও জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল সাইয়্যেদ ইয়াহিয়া সাফাভি বলেছেন, আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই এবং ইরানই এ অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা ও ভবিষ্যৎ নির্ধারণ করবে।
-
ইয়েমেনি যোদ্ধারা বাব আল-মান্দেব প্রণালি সংলগ্ন এলাকাগুলো মুক্ত করেছে
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ১৮:০৩পার্সটুডে - ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র জানিয়েছেন: আমরা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে সৌদি আগ্রাসনের আগ্রাসনের জবাব দিয়েছি এবং কৌশলগত বাব আল-মান্দেব প্রণালি সংলগ্ন এলাকাগুলো মুক্ত করেছি।
-
হরমুজ–বাব আল-মান্দাবের সংযোগ বদলে দিতে পারে যুদ্ধের সমীকরণ: সাফাভি
সেপ্টেম্বর ২৫, ২০২৬ ১৮:২৫পার্সটুডে-ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতার সহকারী ও জ্যেষ্ঠ উপদেষ্টা মেজর জেনারেল সাইয়্যেদ ইয়াহিয়া রহিম সাফাভি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, পারস্য উপসাগর ও লোহিত সাগরের সংযোগ এবং হরমুজ ও বাব আল-মান্দাব প্রণালির পরিস্থিতি যুদ্ধের চিত্র বদলে দেবে।
-
আমেরিকা হস্তক্ষেপ করলে বাব আল-মান্দাব বন্ধ করে দেব: ইয়েমেনি কর্মকর্তা
সেপ্টেম্বর ২৫, ২০২৬ ১৫:২৩পার্সটুডে-ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আবেদ মোহাম্মদ আস-সাওর বলেছেন, যুক্তরাষ্ট্র সামরিকভাবে হস্তক্ষেপ করলে ওই অঞ্চলে মার্কিন স্বার্থকে লক্ষ্যবস্তু করা হবে।
-
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধি; সবখানেই বাড়ছে চাপ
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ২০:১৮পার্সটুডে- যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধির একই সময়ে ফসল কাটার মৌসুম শুরু হওয়ায় কৃষকদের জ্বালানি খরচ ব্যাপকভাবে বেড়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে খাদ্য সরবরাহ ব্যবস্থার ওপরও তীব্র চাপ সৃষ্টি হচ্ছে।
-
বাব আল-মান্দাবের কাছে আল-আগবারাহ পর্বতমালা নিয়ন্ত্রণে নিল ইয়েমেনি বাহিনী
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ১৭:৩৪পার্সটুডে- ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহাই (লাহিজ) প্রদেশের আল-মুদারিবাহ এলাকায় অবস্থিত ‘আল-আগবারাহ’ পর্বতমালা সৌদি আরব-সমর্থিত বাহিনীর নিয়ন্ত্রণ থেকে মুক্ত করেছে।
-
সানা: সৌদি আরবের দাবির বিপরীতে বাব আল-মান্দেবে নৌ চলাচল নিরাপদ
সেপ্টেম্বর ১৬, ২০২৬ ১০:২৯পার্সটুডে- ইয়েমেনের সানাভিত্তিক ‘পরিবর্তন ও পুনর্গঠন’ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, সৌদি আরবের দাবির বিপরীতে বাব আল-মান্দেব প্রণালিতে নৌ চলাচল নিরাপদ এবং সেখানে কোনো ধরনের সমস্যা নেই।