আইএইএ’র নির্বাহী বোর্ডে ইরানবিরোধী প্রস্তাব পাস; আমরা এর জবাব দেব: তেহরান
-
আইএইএ’র নির্বাহী বোর্ডে ইরান বিরোধী প্রস্তাব পাশ
পার্সটুডে- ভিয়েনায় অবস্থিত ইরানি মিশন জানিয়েছে, আজ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র নির্বাহী বোর্ডে একটি দুর্বল ভোটাভুটির মাধ্যমে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কার্যকলাপের বিরুদ্ধে আরেকটি রাজনৈতিক প্রস্তাব পাশ হয়েছে; যা আইএইএর কাছে প্রত্যাশিত নয়।
ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, আইএইএ-কে কীভাবে বিশ্বাস করা যায়, যখন এটিকে যুদ্ধবাজদের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং এই প্রতিষ্ঠান এতটাই দুর্বল হয়ে পড়েছে যে, একটি সদস্য রাষ্ট্রের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর ওপর নজিরবিহীন ও অবৈধ সশস্ত্র হামলার ঘটনায় সাধারণ উদ্বেগ প্রকাশ করতেও অক্ষম?
ইরান এ ধরনের প্রস্তাব পাশের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া দেখাবে এবং উপযুক্ত জবাব দিতে কুণ্ঠাবোধ করবে না।
ইরান বিরোধী প্রস্তাবের পক্ষে ২১টি ভোট, ১০টি দশটি দেশ ভোটদানে বিরত ছিল এবং ৩টি দেশ বিপক্ষে ভোট দেয়।
প্রস্তাবে বোমা হামলায় বিধ্বস্ত পারমাণবিক স্থাপনা এবং সেগুলোতে সংরক্ষিত সমৃদ্ধ ইউরেনিয়ামের পরিণতি সম্পর্কে আইএইএকে অবহিত করার জন্য ইরানের প্রতি আহ্বান জানানো হয়েছে।#
পার্সটুডে/এমআরএইচ/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।