ট্রাম্প-বিবি জানেন, ইরানকে পরাজিত করা অসম্ভব; ইসরায়েল সম্পূর্ণভাবে ব্যর্থ
https://parstoday.ir/bn/news/west_asia-i160192-ট্রাম্প_বিবি_জানেন_ইরানকে_পরাজিত_করা_অসম্ভব_ইসরায়েল_সম্পূর্ণভাবে_ব্যর্থ
পার্সটুডে-ইসরায়েলি দৈনিক মারিভ স্বীকার করেছে যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানেন, ইরানকে পরাজিত করা অসম্ভব।
(last modified 2026-06-10T12:16:22+00:00 )
জুন ১০, ২০২৬ ১৮:১৩ Asia/Dhaka
  • ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহু
    ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহু

পার্সটুডে-ইসরায়েলি দৈনিক মারিভ স্বীকার করেছে যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানেন, ইরানকে পরাজিত করা অসম্ভব।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, মা'রিভ লিখেছে-ট্রাম্প ও নেতানিয়াহু বুঝতে পেরেছেন ইরানকে পরাজিত করা সম্ভব নয়। তাই তাদের এই বাস্তবতা মেনে নিতে হবে যে, ইরান একটি বৃহৎ শক্তি হিসেবেই টিকে থাকবে এবং তার পারমাণবিক সক্ষমতাও বজায় থাকবে।

পত্রিকাটি আরও লিখেছে, ট্রাম্প ও নেতানিয়াহু এটাও বুঝতে পেরেছেন যে, লেবাননের প্রতিরোধ শক্তি টিকে থাকবে এবং ওয়াশিংটন সংগঠনটির সঙ্গে যোগাযোগের বিভিন্ন পথ খুঁজছে।

এদিকে, ইসরায়েলি দৈনিক ইসরায়েল হিওম লিখেছে, ইসরায়েল সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এবং ইরানের মোকাবিলায় প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কৌশল ভেঙে পড়েছে।#

পার্সটুডে/এনএম/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।