সৌদি আরবের নাজরান ও জিজানে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা
-
সৌদি আরবের নাজরান ও জিজানে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা
পার্সটুডে: সৌদি আরবের হামলার জবাবে ইয়েমেনের সেনাবাহিনী বৃহস্পতিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় নাজরান ও জিজান এলাকার সামরিক ঘাঁটি এবং তেল স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
ইরনা সংবাদ সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইয়েমেনের ছোড়া ক্ষেপণাস্ত্র নাজরান ও জিজান শহরে আঘাত হানার সময় সৌদি আরবের সীমান্তবর্তী এলাকাগুলোতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।
ইয়েমেনের সেনাবাহিনী বুধবার রাতে এক বিবৃতিতে জানায়, গত কয়েক ঘণ্টায় ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে সৌদি আরবের ৪২টি বিমান হামলার ঘটনা ঘটেছে।
বিবৃতিতে বলা হয়, ইয়েমেনের সানা, তায়েজ ও লাহিজ প্রদেশ এবং মায়ুন দ্বীপে এসব বিমান হামলা চালানো হয়েছে।#
পার্সটুডে/এমআরএইচ/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।