যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিশ্ব অর্থনীতিকে জিম্মি করে রেখেছে: জাপানে ইরানের রাষ্ট্রদূত
-
জাপানে ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত পেইমান সা'আদাত
পার্সটুডে-জাপানে ইরানের রাষ্ট্রদূত পেইমান সা'আদাত মার্কিন-ইহুদিবাদী জোটের যুদ্ধমুখী নীতির সমালোচনা করেছেন।
ইরানের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া যুদ্ধের ধ্বংসাত্মক পরিণতির কথা উল্লেখ করে বলেছেন: যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালিয়ে বিশ্ব অর্থনীতিকে জিম্মি করে রেখেছে।
ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানায়, পেইমান সা'আদাত রুশ বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যদি মার্কিন-ইহুদিবাদী জোটের যুদ্ধমুখী নীতি এভাবেই চলতে থাকে, তাহলে প্রতি ব্যারেল তেলের দাম ১৫০ থেকে ২০০ ডলারে পৌঁছাতে পারে।
তিনি বলেন, ইরান বর্তমানে আত্মরক্ষার অবস্থানে রয়েছে। তাঁর ভাষায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসন শুরুর আগে হরমুজ প্রণালি উন্মুক্ত ছিল। কিন্তু আগ্রাসীরা সবকিছু বদলে দিয়েছে এবং এই প্রণালিকে একটি যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। এর ফলে তারা কার্যত বিশ্ব অর্থনীতিকে জিম্মি করে ফেলেছে।
সা'আদাত আরও বলেন, আমরা আগ্রাসীদের বিরুদ্ধে নিজেদের রক্ষার জন্য যে পদ্ধতিকে প্রয়োজনীয় মনে করব, সেটিই গ্রহণ করব। তাই বিশ্বের উচিত তেলের দাম আরও ব্যাপক বৃদ্ধির জন্য প্রস্তুত থাকা।#
পার্সটুডে/এনএম/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।