হরমুজ প্রণালিতে ব্যর্থতার পর মার্কিন সেনাবাহিনীর চরম দুর্দশা
-
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি
পার্সটুডে- ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব বলেছেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে মার্কিন নৌবহরের ব্যর্থতা ট্রাম্পকে চোরাচালানের পথ বেছে নিতে বাধ্য করেছে। এটি মার্কিন সেনাবাহিনীর ইতিহাসে নজিরবিহীন পরাজয়।
পার্সটুডের প্রতিবেদনে ইরানের রাষ্ট্রিয় সংবাদ সংস্থার বরাতে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় লিখেছেন:
“ইরানকে জয়ের ভ্রান্ত ধারণায় আচ্ছন্ন ট্রাম্প নেতানিয়াহুর প্রতারণার ফাঁদে পড়ে মানব ইতিহাসের অন্যতম নির্বুদ্ধিতাপূর্ণ যুদ্ধ শুরু করেছিলেন। এখন হরমুজ প্রণালি খুলে দিতে মার্কিন নৌবহরের ব্যর্থতার পর তিনি চোরাচালানের পথ বেছে নিয়েছেন। এর আগে মার্কিন সেনাবাহিনীকে কখনোই এমন চরম দুর্দশায় পড়তে হয়নি!”#
পার্সটুডে/এমআরএইচ/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।