রেজায়ির হুঁশিয়ারি: সেই পুরোনো ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে; ফের পরাজিত হবে যুক্তরাষ্ট্র
-
মোহসেন রেজায়ি
পার্সটুডে- ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, ইরানের কাছে পরাজয়ের পুনরাবৃত্তির জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি প্রাচীন ইতিহাস স্মরণ করিয়ে দেন।
ইরানের সম্প্রচার সংস্থা আইআরআইবি-র বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, মেজর জেনারেল মোহসেন রেজায়ি এক বার্তায় যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে লেখেন, ইরানের কাছে পরাজয় ও অপমানের পর তারা যখন এথেন্সে গিয়ে সভ্যতার সংঘাত নিয়ে নতুন বয়ান তৈরির চেষ্টা করছে, তখন তাদের ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়ও পড়া উচিত—যেখানে সাসানীয় সম্রাট প্রথম শাপুরের সামনে রোমান সম্রাট হাঁটু গেড়েছিলেন।
রেজায়ি আরও বলেন, “যারা আলোচনায় ইতিহাসকে টেনে আনে, তাদের ইতিহাসের পুনরাবৃত্তির জন্যও প্রস্তুত থাকতে হবে।”#
পার্সটুডে/এসএ/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।