মার্কিন নিরাপত্তার ছাতা ছেড়ে বেরিয়ে আসুন: ইরানের কড়া বার্তা
https://parstoday.ir/bn/news/iran-i163894-মার্কিন_নিরাপত্তার_ছাতা_ছেড়ে_বেরিয়ে_আসুন_ইরানের_কড়া_বার্তা
পার্সটুডে—ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেকারচি এক বিবৃতিতে বলেছেন, পশ্চিম এশিয়ায় শত্রুপক্ষের কাঙ্ক্ষিত আঞ্চলিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হতে দেবে না ইরান। এ সময় তিনি আঞ্চলিক দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের ব্যর্থ নিরাপত্তা ছাতার নিচ থেকে বেরিয়ে আসতে হবে।
(last modified 2026-10-12T13:55:15+00:00 )
অক্টোবর ১২, ২০২৬ ১৯:৫৫ Asia/Dhaka
  • শেকারচি
    শেকারচি

পার্সটুডে—ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেকারচি এক বিবৃতিতে বলেছেন, পশ্চিম এশিয়ায় শত্রুপক্ষের কাঙ্ক্ষিত আঞ্চলিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হতে দেবে না ইরান। এ সময় তিনি আঞ্চলিক দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের ব্যর্থ নিরাপত্তা ছাতার নিচ থেকে বেরিয়ে আসতে হবে।

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের তেল চোরাচালান

ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শিকারচি বলেন, পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্র নিজের তৈরিকৃত সংকটের আরও গভীরে ডুবে যাচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসতে দেশটি এখন জ্বালানি চোরাচালানের আশ্রয় নিয়েছে।

তিনি প্রশ্ন করেন, “সমুদ্রে জলদস্যুতা, চুরি ও জ্বালানি চোরাচালান কি যুক্তরাষ্ট্রের অনিবার্য পরাজয় ঠেকাতে পারবে?" এরপর বলেন, "কখনোই নয়!”

তিনি আরও বলেন, হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিষয়ে মার্কিন কর্মকর্তাদের ধারাবাহিক মিথ্যাচার ও প্রচারযুদ্ধ বাস্তব পরিস্থিতি বদলাতে পারবে না। মনস্তাত্ত্বিক যুদ্ধ কিংবা সংবাদমাধ্যমে নানা দাবি তুলে ওয়াশিংটন তার ব্যর্থ কৌশলের পরিণতি থেকে রেহাই পাবে না। প্রচারণা চালিয়ে পরাজয় আড়াল করা যায় না, আর হইচই করে বাস্তব পরিস্থিতিও বদলানো যায় না।

ইরানের সভ্যতা ও ইতিহাস নিয়ে মার্কিন কর্মকর্তাদের বক্তব্যের জবাব

জেনারেল শেকারচি বলেন, ইরানের সভ্যতা, ইতিহাস ও জনগণ সম্পর্কে মার্কিন কর্মকর্তাদের সাম্প্রতিক অবমাননাকর বক্তব্য তাদের হতাশারই প্রতিফলন। এসব বক্তব্য বরং ইরানের বীর জনগণের দৃঢ় সংকল্প আরও শক্তিশালী করবে।

তিনি বলেন, “আমরা বহুবার আমাদের মার্কিন ও ইসরায়েলি শত্রু এবং তাদের মিত্রদের সামনে নিজেদের শক্তি ও সংকল্প দেখিয়েছি। ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী বর্তমানে অতীতের তুলনায় আরও বেশি প্রস্তুতি ও সক্ষমতা নিয়ে জাতীয় স্বার্থ, দেশের নিরাপত্তা এবং ইরানের অস্তিত্ব ও মর্যাদা রক্ষায় দৃঢ়ভাবে নিয়োজিত রয়েছে। শক্তিশালী আঘাতের মাধ্যমে শত্রুদের ওপর পরাজয় চাপিয়ে দেওয়া হবে।”

আঞ্চলিক দেশগুলোকে মার্কিন নিরাপত্তা ছাতা ত্যাগের আহ্বান

শেকারচি জোর দিয়ে বলেন, আঞ্চলিক দেশগুলোর উচিত যুক্তরাষ্ট্রের অক্ষম নিরাপত্তা ছাতার নিচ থেকে বেরিয়ে আসা। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতেই অক্ষম; অন্যদের নিরাপত্তা দেওয়া তো আরও দূরের কথা।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কথিত নিরাপত্তা ছাতার ওপর নির্ভরতা অব্যাহত রাখার অর্থ হলো একটি ভুল হিসাব ও ভুল সিদ্ধান্তের জন্য বিপুল মূল্য দিতে সম্মত হওয়া।

ট্রাম্প ও নেতানিয়াহুর ওপর নির্ভর না করার সতর্কবার্তা

বিবৃতির শেষাংশে জেনারেল শেকারচি বলেন, আঞ্চলিক দেশগুলো বাস্তব পরিস্থিতির মধ্য দিয়েই যুক্তরাষ্ট্রের কথিত নিরাপত্তা ছাতার অকার্যকারিতা প্রত্যক্ষ করেছে। এখন সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার সময় এসেছে।

তিনি সতর্ক করে বলেন, “ট্রাম্প ও নেতানিয়াহুর ছেঁড়া দড়ি ধরে নিজেদের মৃত্যুর গর্তে ঠেলে দেবেন না।”

শিকারচি আরও বলেন, পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসকগোষ্ঠীর কাঙ্ক্ষিত আঞ্চলিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হতে দেবে না ইরান।#

 

পার্সটুডে/এসএ/১২