ওয়াল স্ট্রিট জার্নাল: প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করছে ইরান
https://parstoday.ir/bn/news/world-i163920-ওয়াল_স্ট্রিট_জার্নাল_প্রতিরক্ষা_ব্যবস্থা_আরও_শক্তিশালী_করছে_ইরান
পার্সটুডে: যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে যেকোনো আগ্রাসন মোকাবিলায় ইরান তার প্রতিরক্ষা অবকাঠামো আরও শক্তিশালী করছে বলে উল্লেখ করেছে মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল।
(last modified 2026-10-13T11:37:06+00:00 )
অক্টোবর ১৩, ২০২৬ ১৭:২৯ Asia/Dhaka
  • ওয়াল স্ট্রিট জার্নাল: প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করছে ইরান

পার্সটুডে: যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে যেকোনো আগ্রাসন মোকাবিলায় ইরান তার প্রতিরক্ষা অবকাঠামো আরও শক্তিশালী করছে বলে উল্লেখ করেছে মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন পর্যালোচনায় দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের নতুন করে সম্ভাব্য আগ্রাসন মোকাবিলায় ইরান তার প্রস্তুতি বাড়িয়েছে। বিশেষ করে পারমাণবিক স্থাপনাগুলোর আশপাশে প্রতিরক্ষাব্যবস্থা আরও জোরদার করেছে দেশটি।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আবারও ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালালে এবার আরও কঠোর জবাব দেওয়া হবে এবং পাল্টা হামলার পরিধিও বাড়ানো হবে।

এতে আরও বলা হয়েছে, নতুন করে কোনো আগ্রাসন চালানো হলে ওই অঞ্চলে মোতায়েন মার্কিন যুদ্ধজাহাজ এবং সেগুলোর নাবিকদের লক্ষ্যবস্তু করা হবে বলে ইরান মধ্যস্থতাকারীদের জানিয়েছে। একই সঙ্গে পারস্য উপসাগরীয় অঞ্চলের যেসব আরব দেশ নিজেদের ভূখণ্ডে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের সুযোগ দিয়েছে, সেসব দেশও সম্ভাব্য হামলার আওতায় আসতে পারে।#
 

পার্সটুডে/এমবিএ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।