নিরাপত্তা পরিষদ সিরিয়ায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে
-
• জাতিসংঘ নিরাপত্তা পরিষদ
পার্সটুডে- জাতিসংঘের প্রতিনিধি এবং এই আন্তর্জাতিক সংস্থার নিরাপত্তা পরিষদের সদস্যরা সিরিয়ায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন।
ইরানি ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, সিরিয়ার জন্য জাতিসংঘের মহাসচিবের উপ-বিশেষ দূত ক্লদিও কর্ডোন এবং এই আন্তর্জাতিক সংস্থার নিরাপত্তা পরিষদের সদস্যরা সিরিয়া বিষয়ক এক বৈঠকে সে দেশে ইসরায়েলি শাসনের হামলার নিন্দা জানিয়েছেন এবং এই হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
একই সাথে দামেস্কের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানানোর প্রয়োজনীয়তার কথাও বলেছেন। তবে, ইসরায়েলকে সমর্থনকারী যুক্তরাষ্ট্র কেবল দামেস্ক ও তেল আবিবের মধ্যে সংলাপের আহ্বান জানিয়েছে।#
পার্সটুডে/এমআরএইচ/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।