দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণ
-
দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণ
পর্সটুডে- দক্ষিণ সিরিয়ায় প্রতিনিয়ত আগ্রাসন অব্যাহত রেখে ইসরায়েলি বাহিনী আল-কুনেইত্রা প্রদেশের আল-রাফিদ শহরের আশপাশে গোলাবর্ষণ করেছে।
ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, শনিবার সন্ধ্যায় ইসরায়েলি বাহিনী আল-কুনেইত্রার দক্ষিণাঞ্চলের উপকণ্ঠে অবস্থিত আল-রাফিদ শহরের আশপাশে ছয়টি আর্টিলারি শেল নিক্ষেপ করে।
এর আগে শনিবারের এই হামলার পূর্বে, ইসরায়েলি সেনাদের বহনকারী পাঁচটি সাঁজোয়া যান নিয়ে গঠিত একটি সামরিক বহর আল-রাফিদের আশপাশের এলাকায় প্রবেশ করেছিল।
সাম্প্রতিক দিনগুলোতে আল-কুনেইত্রা অঞ্চলে ইসরায়েলি বাহিনীর আগ্রাসী তৎপরতা আরও তীব্র হয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবারও আল-কুনেইত্রার দক্ষিণাঞ্চলের উপকণ্ঠে ‘তাল আল-আহমার আল-শারকি’ এলাকার আশপাশে দুটি আর্টিলারি শেল নিক্ষেপ করা হয়।
দক্ষিণ সিরিয়ার আল-কুনেইত্রা ও দারা প্রদেশে ইসরায়েলি বাহিনীর সেনাদের প্রতিদিনই অনুপ্রবেশ, অভিযান, বাড়িঘরে তল্লাশি, নাগরিকদের আটক এবং সামরিক চেকপোস্ট স্থাপনের ঘটনা ঘটছে।#
পার্সটুডে/এমআরএইচ/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।