ইসরায়েলি নেতাদের বিচারের দাবিতে সোচ্চার ৬০ দেশের ২০০টি সংগঠন
https://parstoday.ir/bn/news/world-i163634-ইসরায়েলি_নেতাদের_বিচারের_দাবিতে_সোচ্চার_৬০_দেশের_২০০টি_সংগঠন
পার্সটুডে- যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি শাসকগোষ্ঠীর বিচারের দাবি জানিয়েছে ৬০টি দেশের প্রায় ২০০টি সংগঠন।
(last modified 2026-10-03T14:50:56+00:00 )
অক্টোবর ০৩, ২০২৬ ২০:৪৮ Asia/Dhaka
  • গাজার ধ্বংসপ্রাপ্ত একটি এলাকা
    গাজার ধ্বংসপ্রাপ্ত একটি এলাকা

পার্সটুডে- যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি শাসকগোষ্ঠীর বিচারের দাবি জানিয়েছে ৬০টি দেশের প্রায় ২০০টি সংগঠন।

পার্সটুডে জানিয়েছে, বিশ্বব্যাপী সচেতনতা তৈরির অংশ হিসেবে এসব সংগঠন ইসরায়েলি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার, দেশটিতে অস্ত্র সরবরাহ বন্ধ এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

এই বৈশ্বিক কর্মসূচির অংশ হিসেবে লন্ডন, সিডনি, কেপটাউন, সাও পাওলো, রাবাত, ইস্তাম্বুল, এথেন্স ও কুয়ালালামপুরসহ বিশ্বের বিভিন্ন শহরে বিক্ষোভ, অবস্থান কর্মসূচি এবং সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রম আয়োজন করা হবে।

এ ছাড়া, আন্দোলনে অংশগ্রহণকারী কয়েকটি সংগঠন ইসরায়েলের সামরিক অস্ত্র সরবরাহব্যবস্থার সঙ্গে যুক্ত সরকারি প্রতিষ্ঠান ও বাণিজ্যিক কোম্পানিগুলোর সামনে বিক্ষোভ সমাবেশ করার পরিকল্পনা করেছে।

এই বৈশ্বিক আন্দোলনে ফিলিস্তিনপন্থী বিভিন্ন জোট ও সংগঠনও অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে যুক্তরাজ্যের ‘স্টপ দ্য ওয়ার কোয়ালিশন’ ও ‘ক্যাম্পেইন ফর নিউক্লিয়ার নিরস্ত্রীকরণ’ এবং অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়া ও লাতিন আমেরিকার বিভিন্ন ফিলিস্তিন সংহতি নেটওয়ার্ক।#

পার্সটুডে/এসএ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।