কলকাতায় ত্রিশূল হাতে উগ্র হিন্দুত্ববাদীদের বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা
https://parstoday.ir/bn/news/world-i163636-কলকাতায়_ত্রিশূল_হাতে_উগ্র_হিন্দুত্ববাদীদের_বাংলাদেশ_ডেপুটি_হাইকমিশন_ঘেরাওয়ের_চেষ্টা
পার্সটুডে- কলকাতার রাস্তায় দেখা গেল ত্রিশূল হাতে গেরুয়াধারীদের এক আতঙ্কের মিছিল। শিয়ালদহ স্টেশন চত্বর থেকে শুরু হওয়া এই মিছিলের লক্ষ্য বেকবাগানে অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাও।
(last modified 2026-10-03T14:53:13+00:00 )
অক্টোবর ০৩, ২০২৬ ২০:৫০ Asia/Dhaka
  • কলকাতায় ত্রিশূল হাতে উগ্র হিন্দুত্ববাদীদের বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা
    কলকাতায় ত্রিশূল হাতে উগ্র হিন্দুত্ববাদীদের বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা

পার্সটুডে- কলকাতার রাস্তায় দেখা গেল ত্রিশূল হাতে গেরুয়াধারীদের এক আতঙ্কের মিছিল। শিয়ালদহ স্টেশন চত্বর থেকে শুরু হওয়া এই মিছিলের লক্ষ্য বেকবাগানে অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাও।

প্রকাশ্যে রাজপথে সন্ন্যাসীদের এই ধরনের আগ্রাসী আচরণ স্পষ্টতই গেরুয়াধারীদের চরম সাম্প্রদায়িক উসকানিমূলক কর্মকাণ্ডের শামিল যা প্রতিবেশী দুই দেশের সম্প্রীতি নষ্ট করার এক গভীর চক্রান্ত- এমন মন্তব্য করেছেন অনেকে।

শনিবার ‘বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠান’ ও ‘ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া’ (এনসিপিআই)-এর ব্যানারে বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ২০০ সাধু-সন্ত ও সন্ন্যাসিনী এই মিছিলে অংশ নেন। মিছিলটি বেকবাগানের কাছাকাছি পৌঁছাতেই জনা পঞ্চাশেক পুলিশ উপ-হাইকমিশন থেকে ৩০০ মিটার দূরে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেন। এরপরই ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টায় পুলিশের সঙ্গে রীতিমতো সংঘর্ষে জড়ান গেরুয়া বসনধারী এই বিক্ষোভকারীরা। শেষ পর্যন্ত তারা রাস্তা আটকে অবস্থান বিক্ষোভ শুরু করেন। এই বিক্ষোভের মূল কারণ ছিল বাংলাদেশে কারাবন্দি ‘বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ’-এর মুখপাত্র ও হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তি দাবি। বেশ কিছুক্ষণ স্লোগান ও অশান্তির পর পাঁচ জনের একটি প্রতিনিধিদল উপ-হাইকমিশনে গিয়ে স্মারকলিপি জমা দেয়।

স্মারকলিপিতে বাংলাদেশে বসবাসরত হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু নাগরিকদের জীবন, সম্পদ, ব্যবসা ও বসতবাড়ির সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের শারীরিক আক্রমণ, হত্যা, নির্যাতন ও সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বর মাস থেকে খুন ও দেশদ্রোহিতার মামলায় বন্দি রয়েছেন চিন্ময় প্রভু। #

পার্সটুডে/এমআরএইচ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।