-
উড্ডয়নের পর বাংলাদেশ বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে নিরাপদ জরুরি অবতরণ
অক্টোবর ১০, ২০২৬ ১৭:৫২কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বিমানবন্দর ও এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) সূত্রের তথ্য অনুযায়ী, উড্ডয়নের পর উড়োজাহাজটির পেছনের একটি চাকা বিচ্ছিন্ন হয়ে যায়। তবে বিমানে থাকা সব যাত্রী, পাইলট ও ক্রু নিরাপদে নেমেছেন।
-
গঙ্গা চুক্তি নিয়ে নতুন অবস্থান ভারতের: আলোচনা হবে যৌথ নদী কমিশনেই
অক্টোবর ০৯, ২০২৬ ২০:২৭বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক গঙ্গা পানি বণ্টন চুক্তির নবায়ন সংক্রান্ত যেকোনো আলোচনা বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামো অর্থাৎ যৌথ নদী কমিশনের আওতাতেই পরিচালিত হবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
-
এআই ও মানবাধিকার নিয়ে বাংলাদেশের নেতৃত্বাধীন প্রস্তাব জাতিসংঘে সর্বসম্মতভাবে গৃহীত
অক্টোবর ০৭, ২০২৬ ১৯:২৯পার্সটুডে: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশ ও মানবাধিকারের ওপর এর প্রভাব নিয়ে বাংলাদেশের নেতৃত্বাধীন একটি প্রস্তাব জাতিসংঘ মানবাধিকার পরিষদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।
-
অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো ডেঙ্গুর টিকা কিউডেঙ্গা, স্বস্তিতে প্রবাসী বাংলাদেশিরা
অক্টোবর ০৬, ২০২৬ ১৯:৫৪পার্সটুডে- মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গু প্রতিরোধে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো অনুমোদন পেয়েছে কিউডেঙ্গা টিকা। দেশটির থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশন (TGA) ২০২৬ সালের ৮ এপ্রিল টিকাটি নিবন্ধন করেছে। চার বছর বা তার বেশি বয়সী শিশু, কিশোর ও প্রাপ্তবয়স্করা এই টিকা নিতে পারবেন।
-
‘বাংলাদেশি’ সাজিয়ে পুশব্যাকের চেষ্টা, কাশ্মির থেকে বিশেষ বিমানে বাগডোগরায় ১৫০ জন
অক্টোবর ০৬, ২০২৬ ১৬:১৩পার্সটুডে: ভারতের বিভিন্ন প্রান্ত থেকে কাজের খোঁজে যাওয়া বাংলাভাষী মানুষদের জোর করে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে রাতের অন্ধকারে সীমান্ত পার করে দেওয়ার এক ঘৃণ্য চক্রান্ত ফের সামনে আসছে।
-
বাংলাদেশে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ: হাসপাতালে শয্যা বাড়ানোর নির্দেশ
অক্টোবর ০৬, ২০২৬ ১২:২৪পার্সটুডে-বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ আরও বেড়ে যাওয়ায় পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোকে শয্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে সরকার। এই নির্দেশনায় ঢাকার হাসপাতালগুলোকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।
-
ভারতে হাসিনার তৎপরতাই তারেক জিয়ার সফরের পরিকল্পনায় প্রধান চ্যালেঞ্জ: হুমায়ুন কবির
অক্টোবর ০৫, ২০২৬ ১৮:৪৬পার্সটুডে: বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশের জন্য ‘কৌশলগত স্বায়ত্তশাসনের’ গুরুত্বের ওপর জোর দিয়ে বলেছেন, ভারতকে বাংলাদেশের নবনির্বাচিত সরকারের ‘চ্যালেঞ্জগুলো’ উপলব্ধি করতে হবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের নির্বাসিত নেতাদের কর্মকাণ্ড ভারতের কোনো উপকারে আসবে না।
-
প্রিজন ভ্যান থেকে নয়, তাঁতীবাজার থেকেই পালান ‘পিচ্চি রাজা’; গ্রেপ্তার ২ পুলিশ সদস্য
অক্টোবর ০৫, ২০২৬ ১৮:৪০ঢাকার আদালত থেকে কাশিমপুর কারাগারে নেওয়ার পথে আলোচিত আসামি রাজা ওরফে ‘পিচ্চি রাজা’ পালিয়ে যাওয়ার ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। তদন্তে পুলিশ বলছে, গাজীপুরের বাইমাইল থেকে নয়, ঢাকার তাঁতীবাজার এলাকা থেকেই তিনি পালিয়ে যান। এ ঘটনায় পিচ্চি রাজার বোনসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
-
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: এনসিপি, ছাত্রশিবির ও টিআইবির নিন্দা
অক্টোবর ০৫, ২০২৬ ১৭:২২বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলার নিন্দা জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
-
বিমানবন্দরে লাগেজ চুরি ঠেকাতে লাইভ সিসিটিভির দাবি, লিগ্যাল নোটিস
অক্টোবর ০৫, ২০২৬ ১৬:১৮বাংলাদেশের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোতে যাত্রীদের লাগেজ কেটে মূল্যবান সামগ্রী চুরি ও লুটপাট বন্ধে লাগেজ হ্যান্ডলিংয়ের পুরো প্রক্রিয়া লাইভ সিসিটিভির মাধ্যমে যাত্রীদের সামনে সম্প্রচারের দাবি জানিয়ে লিগ্যাল নোটিস পাঠানো হয়েছে।