লারিজানি, সোলাইমানি ও ‘দেনা’ জাহাজের শহীদদের জানাজা অনুষ্ঠানে মানুষের ঢল
https://parstoday.ir/bn/news/iran-i157890-লারিজানি_সোলাইমানি_ও_দেনা’_জাহাজের_শহীদদের_জানাজা_অনুষ্ঠানে_মানুষের_ঢল
ইরানের জাতীয় নিরাপত্তা উচ্চ পরিষদের সচিব ড. আলী লারিজানি, তাঁর ছেলে ড. মুর্তাজা লারিজানি, স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের কমান্ডার মেজর জেনারেল গোলাম রেজা সোলাইমানি এবং ‘দেনা’ ডেস্ট্রয়ারের ৮৪ নৌসেনার জানাজা অনুষ্ঠিত হয়েছে।
(last modified 2026-03-19T07:58:31+00:00 )
মার্চ ১৮, ২০২৬ ১৯:২১ Asia/Dhaka
  • তেহরানের ইনকিলাব চত্বর লোকে লোকারণ্য
    তেহরানের ইনকিলাব চত্বর লোকে লোকারণ্য

ইরানের জাতীয় নিরাপত্তা উচ্চ পরিষদের সচিব ড. আলী লারিজানি, তাঁর ছেলে ড. মুর্তাজা লারিজানি, স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের কমান্ডার মেজর জেনারেল গোলাম রেজা সোলাইমানি এবং ‘দেনা’ ডেস্ট্রয়ারের ৮৪ নৌসেনার জানাজা অনুষ্ঠিত হয়েছে।

আজ (বুধবার) তেহরানে বিশাল জনসমুদ্রে তাদের শেষবারের মতো শ্রদ্ধা জানান দেশবাসী। তেহরানে শহীদদের এই শোকানুষ্ঠানে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি সর্বস্তরের মানুষ অংশ নেন। এই উপস্থিতির মাধ্যমে তারা নিজেদের দায়িত্ব ও শ্রদ্ধা নিবেদন করে।  এই শোকযাত্রা শেষে শহীদদের কাফেলা বেহেশতে জাহরা কবরস্থানের ‘মেরাজে শহীদ’ প্রাঙ্গণে পৌঁছাবে।

(ডানে) ড. আলী লারিজানি ও তাঁর ছেলে ড. মুর্তাজা লারিজানি (বামে)

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, আজ (বুধবার) রাজধানী তেহরান আবারও এক বিশাল গণসমাগমের সাক্ষী হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের পর থেকে এবং তাদের নেতার শাহাদাতের পর জনগণ রাস্তায় নেমে এসেছে—নিজেদের শোক ভাগাভাগি করতে এবং ঐক্যবদ্ধ কণ্ঠে শত্রুর উদ্দেশ্যে বার্তা পৌঁছে দিতে।

বিপুলসংখ্যক রোজাদার মানুষ নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই তেহরানের ইনকেলাব স্কয়ারে জড়ো হন।

এই ধর্মীয় ও আবেগঘন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী সাইয়্যেদ আলী মাদানিজাদেহ, শিল্পমন্ত্রী সাইয়্যেদ মোহাম্মদ আতাবাক, সংস্কৃতি ও ইসলামিক গাইডেন্স মন্ত্রী সাইয়্যেদ আব্বাস সালেহি, তেহরান সিটি কাউন্সিলের চেয়ারম্যান মাহদি চামরানসহ আরও অনেক দায়িত্বশীল কর্মকর্তা।

গত ১৭ মার্চ তেহরানে গণহত্যাকারী মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় আলী লারিজানি তার ছেলেসহ শহীদ হন। বাসিজ কমান্ডার মেজর জেনারেল গোলাম রেজা সোলাইমানিও তেহরানে দখলদার ইসরাইলের যুদ্ধবিমানের হামলায় প্রাণ হারান।#

পার্সটুডে/এমএআর/১৮