ইরানের কাছে রয়েছে মিসাইলের বাবা; এটি এখন নিক্ষেপের জন্য প্রস্তুত: জেনারেল নাকদি
https://parstoday.ir/bn/news/iran-i164062-ইরানের_কাছে_রয়েছে_মিসাইলের_বাবা_এটি_এখন_নিক্ষেপের_জন্য_প্রস্তুত_জেনারেল_নাকদি
পার্সটুডে- ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সর্বাধিনায়কের জ্যেষ্ঠ উপদেষ্টা মোহাম্মদ রেজা নাকদি বলেছেন, সামরিক শক্তিধর শত্রুরা এখন ইরানের জনগণকে সম্মান করতে বাধ্য হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শত্রুরা ‘বোমার জননী’ দিয়ে হামলার হুমকি দিচ্ছে, কিন্তু তাদের জেনে রাখা উচিত, ইরানের কাছে থাকা ‘মিসাইলের বাবা' নিক্ষেপের জন্য প্রস্তুত রয়েছে।
(last modified 2026-10-19T13:11:23+00:00 )
অক্টোবর ১৮, ২০২৬ ২১:০৫ Asia/Dhaka
  • নাকদি
    নাকদি

পার্সটুডে- ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সর্বাধিনায়কের জ্যেষ্ঠ উপদেষ্টা মোহাম্মদ রেজা নাকদি বলেছেন, সামরিক শক্তিধর শত্রুরা এখন ইরানের জনগণকে সম্মান করতে বাধ্য হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শত্রুরা ‘বোমার জননী’ দিয়ে হামলার হুমকি দিচ্ছে, কিন্তু তাদের জেনে রাখা উচিত, ইরানের কাছে থাকা ‘মিসাইলের বাবা' নিক্ষেপের জন্য প্রস্তুত রয়েছে।

ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সারি শহরে এক সামরিক মহড়ায় বক্তব্য দেওয়ার সময় জেনারেল নাকদি এসব কথা বলেন।

তিনি আরও বলেছেন, ইরানের জনগণের ন্যায় ও সত্যের পক্ষে আওয়াজ দেশের জন্য নতুন নতুন দিগন্ত উন্মোচন করেছে।

টানা ২৩১ রাত ধরে ইরানের জনগণের বিপুল ও উৎসবমুখর উপস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, এই উপস্থিতি তাদের আত্মমর্যাদা ও সাহসিকতার প্রতীক। শত্রুদের জেনে রাখা উচিত, মানবতা বিক্রি করার বস্তু নয়। ইরানের জনগণের প্রতিরোধের শক্তি শহীদ ইমাম ও অন্যান্য শহীদের রক্ত থেকে উৎসারিত।#

পার্সটুডে/এসএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।