মার্কিন ভূমিতে ইরানের বিশাল জয়; কুস্তি দলকে অভিনন্দন জানালেন সর্বোচ্চ নেতা
-
আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ী
পার্সটুডে- ইসলামি প্রজাতন্ত্র ইরানের সবোর্চ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনেয়ী যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় অনূর্ধ্ব-২৩ ফ্রিস্টাইল কুস্তি দল চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন জানিয়ে আজ বার্তা দিয়েছেন।
তিনি ঐ বার্তায় বলেছেন, "বিশ্ব প্রতিযোগিতায় ইরানের অনূর্ধ্ব-২৩ জাতীয় ফ্রিস্টাইল কুস্তি দলের চ্যাম্পিয়ন হওয়ার গৌরবময় অর্জন, মহান ইরানি জাতির হৃদয়-মনকে আনন্দ ও গর্বে পরিপূর্ণ করে দিয়েছে। এর মধ্যদিয়ে ৯টি পদক অর্জিত হয়েছে। এই প্রতিযোগিতায় ইরানের অনূর্ধ্ব-২৩ গ্রিকো-রোমান কুস্তি দলও বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। এসব অর্জন দেশের কর্মকর্তাদের সঠিক পরিকল্পনা ও দক্ষ ব্যবস্থাপনা, নিবেদিতপ্রাণ কোচদের নিরলস পরিশ্রম এবং শক্তিমান ও সাহসী তরুণদের অক্লান্ত প্রচেষ্টার ফসল।"
সর্বোচ্চ নেতা আরও বলেছেন, "আমি এই প্রিয়ভাজনদের, বিশেষ করে দেশের বীর তরুণ প্রজন্মকে এবং সম্মানিত ইরানি জাতিকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।"#
পার্সটুডে/এসএ/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।