৭ মাস পর প্রতিরক্ষামন্ত্রী পেল ইরান; আস্থা ভোটে জয়ী মেহেরদাদ আখলাকি
https://parstoday.ir/bn/news/iran-i164046-৭_মাস_পর_প্রতিরক্ষামন্ত্রী_পেল_ইরান_আস্থা_ভোটে_জয়ী_মেহেরদাদ_আখলাকি
পার্সটুডে- ইরানের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেরদাদ আখলাকি। ইরানের সংসদে আস্থা ভোটে তিনি বিজয়ী হয়েছেন।
(last modified 2026-10-19T11:03:43+00:00 )
অক্টোবর ১৮, ২০২৬ ১৮:২৯ Asia/Dhaka
  • আখলাকি
    আখলাকি

পার্সটুডে- ইরানের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেরদাদ আখলাকি। ইরানের সংসদে আস্থা ভোটে তিনি বিজয়ী হয়েছেন।

আজকের অধিবেশনে উপস্থিত ২৭৭ জন সংসদ সদস্যের মধ্যে ২৩৭ জন তাঁর পক্ষে এবং ১৫ জন বিপক্ষে ভোট দেন।

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরাইলি হামলায় সাবেক প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে শহীদ হওয়ার পর নতুন প্রতিরক্ষামন্ত্রী বাছাই করা হলো। ২৮ ফেব্রুয়ারির পর থেকে এই মন্ত্রণালয়টি ভারপ্রাপ্ত মন্ত্রী দিয়ে পরিচালিত হচ্ছিল।

মেহরদাদ আখলাকির বয়স ৬৮ বছর। তিনি ইরানের উত্তরাঞ্চলীয় রাশত শহরে জন্মগ্রহণ করেন। তিনি ইরানের প্রতিরক্ষা শিল্পের একজন অভিজ্ঞ কর্মকর্তা। এর আগে তিনি শহীদ বাকেরি শিল্পগোষ্ঠীর প্রধান এবং মহাকাশ শিল্প সংস্থার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গত ৫ অক্টোবর তাঁকে সংসদের কাছে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে প্রস্তাব করেন।

ইরানে মন্ত্রী হতে গেলে সংসদে আস্থা ভোটে জিততে হয়। প্রেসিডেন্ট চাইলেই যে কাউকে মন্ত্রী বানাতে পারেন না।#

পার্সটুডে/এসএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।