সাম্প্রতিক যুদ্ধগুলোর চেয়েও ধ্বংসাত্মক পরিকল্পনা প্রস্তুত করেছে ইরান: রেজায়ি
https://parstoday.ir/bn/news/iran-i164054-সাম্প্রতিক_যুদ্ধগুলোর_চেয়েও_ধ্বংসাত্মক_পরিকল্পনা_প্রস্তুত_করেছে_ইরান_রেজায়ি
পার্সটুডে- যুক্তরাষ্ট্রের হুমকির প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি বলেছেন, নতুন কোনো দুঃসাহসিক পদক্ষেপ নেওয়া হলে তার জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী ১২ ও ৪০ দিনের যুদ্ধের চেয়েও ধ্বংসাত্মক পরিকল্পনা প্রস্তুত রেখেছে।
(last modified 2026-10-18T14:58:12+00:00 )
অক্টোবর ১৮, ২০২৬ ২০:০৭ Asia/Dhaka
  • মোহসেন রেজায়ি
    মোহসেন রেজায়ি

পার্সটুডে- যুক্তরাষ্ট্রের হুমকির প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি বলেছেন, নতুন কোনো দুঃসাহসিক পদক্ষেপ নেওয়া হলে তার জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী ১২ ও ৪০ দিনের যুদ্ধের চেয়েও ধ্বংসাত্মক পরিকল্পনা প্রস্তুত রেখেছে।

ইরনার বরাতে পার্সটুডে জানিয়েছে, রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মেজর জেনারেল মোহসেন রেজায়ি বলেন, সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের লাগাতার হুমকি এবং উসকানিমূলক বক্তব্য যুদ্ধক্ষেত্রের বাস্তবতা পরিবর্তন করতে পারবে না।

তিনি জোর দিয়ে বলেন, নতুন কোনো দুঃসাহসিক পদক্ষেপের মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী ১২ ও ৪০ দিনের যুদ্ধের চেয়েও ধ্বংসাত্মক পরিকল্পনা প্রস্তুত করেছে।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের এই সচিব আরও বলেন, ইরানের নতুন সামরিক অভিযান পরিচিত নিয়মকানুন অনুসরণ করে পরিচালিত হবে না, যেসব নিয়ম সম্পর্কে প্রতিপক্ষের ধারণা রয়েছে।#

পার্সটুডে/এসএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।