আজারবাইজানে শিক্ষার্থীদের হিজাবের ওপর নিষেধাজ্ঞা: অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নিন্দা
https://parstoday.ir/bn/news/world-i164060-আজারবাইজানে_শিক্ষার্থীদের_হিজাবের_ওপর_নিষেধাজ্ঞা_অ্যামনেস্টি_ইন্টারন্যাশনালের_নিন্দা
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিজাব পরিহিত শিক্ষার্থীদের ওপর আরোপিত নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
(last modified 2026-10-18T14:35:28+00:00 )
অক্টোবর ১৮, ২০২৬ ২০:২৯ Asia/Dhaka
  • আজারবাইজানে শিক্ষার্থীদের হিজাবের ওপর নিষেধাজ্ঞা
    আজারবাইজানে শিক্ষার্থীদের হিজাবের ওপর নিষেধাজ্ঞা

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিজাব পরিহিত শিক্ষার্থীদের ওপর আরোপিত নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

আজারবাইজানের স্কুলগুলোতে ইসলামিক হিজাবের ওপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে, এবং এখন পর্যন্ত ২০০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি এতটাই গুরুতর যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিজাব পরিহিত শিক্ষার্থীদের ওপর আরোপিত নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং এই নিয়মকানুন প্রত্যাহার, বহিষ্কৃত শিক্ষার্থী ও শিক্ষকদের স্কুলে ফিরিয়ে আনা এবং আটক বিক্ষোভকারীদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে বলেছে যে, হিজাব পরার কারণে মেয়েদের ক্লাস থেকে বাদ দেওয়া বৈষম্যমূলক এবং এটি তাদের শিক্ষা, ধর্মীয় স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার লঙ্ঘন করে।

গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে ‘দি ন্যাশনাল’ পত্রিকা আজারবাইজানের ‘স্টেট সেন্টার ফর দ্য অ্যানালাইসিস অফ ইন্টারন্যাশনাল রিলেশনস’-এর একটি বিভাগের প্রধান ভাসিফ হুসেনভের উদ্ধৃতি দিয়ে বলেছে যে, নতুন স্কুল বিধিমালাটি ইরানের ধর্মীয় মতাদর্শ প্রচারের প্রচেষ্টার বিরুদ্ধে একটি পদক্ষেপ।

কিছু মতামত এটিকে তুরস্কের সাথে ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার সাথেও যুক্ত করছে।#

পার্সটুডে/এমআরএইচ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।