ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইউরোপের ব্যয় ১০০ বিলিয়ন ইউরো: স্পেনের প্রধানমন্ত্রী
-
স্পেনের প্রধানমন্ত্রী
পার্সটুডে- স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মার্কিন যুদ্ধংদেহী নীতির সমালোচনা করে বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইউরোপের ১০০ বিলিয়ন ইউরো ব্যয় হয়েছে।
ইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণে ইউরোপের বিপুল আর্থিক ক্ষতির কথা তুলে ধরে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় লিখেছেন, “আমরা যারা যুদ্ধের বিরোধিতা করেছিলাম, তারা সঠিকভাবেই যুদ্ধকে ‘না’ বলেছিলাম।”
তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে এখন পর্যন্ত ইউরোপীয়দের ১০০ বিলিয়ন ইউরোরও বেশি খরচ হয়েছে। আমরা জানতাম, শেষ পর্যন্ত এই যুদ্ধের ব্যয়ের বোঝা সাধারণ মানুষের ওপরই পড়বে।
স্পেনের প্রধানমন্ত্রী আরও জানান, এ কারণেই ক্ষতিগ্রস্ত নাগরিক ও খাতগুলোকে সহায়তা দিতে দেশটির পার্লামেন্টে ১২ বিলিয়ন ইউরোরও বেশি মূল্যের একটি ‘সামাজিক সুরক্ষা প্যাকেজ’ অনুমোদন করা হয়েছে।
তিনি বলেন, “এখন এই বিপর্যয়ের অবসান ঘটানোর সময় এসেছে।”#
পার্সটুডে/এসএ/১৭