হরমুজ প্রণালিতে সমুদ্র মাইনে আঘাত, বিশাল তেলবাহী ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ
-
হরমুজ প্রণালি
পার্সটুডে- ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ ইউনিট আজ শনিবার ভোরে এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালিতে সমুদ্র মাইনের আঘাতে একটি বিশাল তেলবাহী ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বরাতে পার্সটুডে জানায়, আইআরজিসির নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে- ২০ লাখ ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল বহনকারী একটি নিয়ম লঙ্ঘনকারী সুপার ট্যাংকার হরমুজ প্রণালির অননুমোদিত পথ দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় সমুদ্র মাইনের আঘাতে জাহাজটিতে দুর্ঘটনা ঘটে, যার ফলে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।
বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, জাহাজটি তার সব অবস্থান শনাক্তকরণ ও রাডার ব্যবস্থা বন্ধ করে দেয়। এরপর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সহায়তা ও প্রতারণার আশ্রয় নিয়ে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করে।
আইআরজিসির নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালি বন্ধ রয়েছে। হরমুজ প্রণালি নিয়ে ইরানের নির্ধারিত নিয়ম অমান্যকারী জাহাজগুলোর পরিণতি হবে আগুনে পুড়ে যাওয়া—আর মার্কিন সেনাবাহিনীর ওপর আস্থাই তাদের সেই পরিণতির দিকে ঠেলে দেবে।#
পার্সটুডে/এসএ/১৭