আমেরিকার আল মিনহাদ ঘাঁটিতে ইরানের হামলা; সুপার ট্যাংকারে আগুন
-
পেজেশকিয়ান (বামে) ও আলিয়েভ
পার্সটুডে- ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী সংযুক্ত আরব আমিরাতের ‘আল মিনহাদ’ ঘাঁটিতে অবস্থানরত মার্কিন হেলিকপ্টার বহর ও সেনাদের অবস্থানস্থলে ড্রোন হামলা চালিয়েছে।
পার্সটুডে- কিরগিজস্তানে সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) ও সাংহাই প্লাসের সদস্য দেশগুলোর শীর্ষ সম্মেলনের ফাঁকে ইরান ও আজারবাইজানের প্রেসিডেন্টরা বৈঠক ও মতবিনিময় করেছেন।
পার্সটুডে-এর প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ তেহরান ও বাকুর মধ্যে সহযোগিতার সর্বশেষ পরিস্থিতি ও অগ্রগতি পর্যালোচনা করেন। একইসঙ্গে দুই দেশের সম্পর্ককে বিভিন্ন ক্ষেত্রে আরও উন্নত ও গভীরতর করতে বিদ্যমান সম্ভাবনাগুলো কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।
ইরানের প্রেসিডেন্ট সোমবার সাংহাই সহযোগিতা সংস্থা ও সাংহাই প্লাসের সম্মেলনে অংশগ্রহণ এবং বক্তব্য দেওয়ার উদ্দেশ্যে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে পৌঁছান।
ষষ্ঠ আন্তর্জাতিক যাযাবর গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ এবং সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য ও অংশীদার দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকও পেজেশকিয়ানের এই সফরের কর্মসূচির অন্তর্ভুক্ত। ইতোমধ্যে তিনি ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রী, তাজিকিস্তানের প্রেসিডেন্ট এবং আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করেছেন।
সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর ২৬তম শীর্ষ সম্মেলন আজ ও আগামীকাল কিরগিজস্তানের রাজধানী বিশকেকে অনুষ্ঠিত হচ্ছে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য হলো— “সাংহাই সহযোগিতা সংস্থার ২৫ বছর: শান্তি, উন্নয়ন ও টেকসই সমৃদ্ধির জন্য ঐক্য।”#
পার্সটুডে/এসএ/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন