আন্তর্জাতিক অঙ্গনে ইরানের শক্তিশালী উপস্থিতি ও সম্মান বজায় রয়েছে: আরাকচি
-
• সাইয়্যেদ আব্বাস আরাকচি ইরানের পররাষ্ট্রমন্ত্রী
পার্সটুডে- নিউইয়র্ক সফরের উদ্দেশ্য সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন: এই সফরের উদ্দেশ্য ছিল এই অবস্থান ঘোষণা করা যে, আন্তর্জাতিক অঙ্গনে ইরান শক্তিশালী ও আত্মবিশ্বাসী।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও সম্প্রচার সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন: নিউইয়র্ক সফরের প্রথম উদ্দেশ্য ছিল ইরানি জনগণের ন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর বিশ্বের কাছে পৌঁছে দেওয়া, ইরানি জনগণের স্বার্থ রক্ষা করা এবং এটা দেখানো যে, আন্তর্জাতিক অঙ্গনে ইরান শক্তিশালী ও আত্মবিশ্বাসী।
আরাকচি আরও বলেন: আমরা এমন অনেক দেশের সাথে সাক্ষাৎ করেছি যারা ইরানের সাথে কথা বলতে আগ্রহী ছিল এবং আমাদের বেশিরভাগ বৈঠকই অপর পক্ষের অনুরোধে অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকগুলোতে এটা স্পষ্ট ছিল যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যা দেখানোর চেষ্টা করেছে তার বিপরীতে, ইসলামী প্রজাতন্ত্র ইরান মোটেও বিশ্ব সমাজ থেকে বিচ্ছিন্ন নয়; বরং ইরান অত্যন্ত সম্মানজনক অস্থানে রয়েছে।#
পার্সটুডে/এমআরএইচ/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।