ট্রাম্পের বিবৃতিতেও রক্ষা পেলেন না নেতানিয়াহু
-
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
পার্সটুডে: ইসরায়েলে নির্বাচনী জনমত জরিপে দেখা গেছে, নেতানিয়াহুকে সমর্থন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিবৃতি দেওয়ার পরও বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থার কোনো পরিবর্তন হয়নি।
ইরানের সংবাদমাধ্যম পার্স টুডে, ইরানের রেডিও ও টেলিভিশন সংস্থা (আইআরআইবি)-এর বরাত দিয়ে জানিয়েছে, অধিকৃত ফিলিস্তিন তথা ইসরায়েলে নির্বাচন নিয়ে সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সমর্থন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিবৃতি দেওয়ার পরও নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ও লিকুদ পার্টির অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। বরং ইসরায়েলের অভ্যন্তরীণ বিষয়ে ট্রাম্পের হস্তক্ষেপের বিরোধীদের সম্ভাব্য আসনসংখ্যা বেড়েছে।
ওয়ালা সংবাদপত্রের জনমত জরিপ অনুযায়ী, নেতানিয়াহুর জোট ৪৮টি আসন পেতে পারে। অন্যদিকে, নেতানিয়াহুবিরোধীরা পেতে পারে ৫৮টি আসন। সরকার গঠনের জন্য যেকোনো জোটের অন্তত ৬১টি আসন প্রয়োজন।
জরিপের তথ্য অনুযায়ী, ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির নেতা বেনি গান্টজ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেওয়ার পর গাদি আইজেনকটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টির আসনসংখ্যা বেড়ে ২৩টিতে দাঁড়িয়েছে। অন্যদিকে, বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টি একটি আসন হারিয়ে ১৯টিতে নেমে এসেছে।
এ ছাড়া নাফতালি বেনেটের নেতৃত্বাধীন বেয়াখাদ পার্টির আসনসংখ্যা বেড়ে ১৪টিতে পৌঁছেছে। এর ফলে দলটি তৃতীয় বৃহত্তম দল হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে।
অন্যদিকে, ইয়াইর গোলানের নেতৃত্বাধীন ডেমোক্র্যাটস পার্টি একটি আসন হারিয়ে ৯টিতে নেমে এসেছে। আভিগদোর লিবারম্যানের নেতৃত্বাধীন ইসরায়েল বেইতেনু পার্টিও আসন হারিয়ে ৮টিতে নেমে গেছে। ফলে দল দুটি পরবর্তী অবস্থানে রয়েছে।#
পার্সটুডে/এমআরএইচ/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।