ইরানের বিরুদ্ধে যুদ্ধ ছিল নির্বুদ্ধিতাপূর্ণ: মার্কিন সিনেটের ডেমোক্র্যাট-দলীয় প্রার্থী
https://parstoday.ir/bn/news/event-i164094-ইরানের_বিরুদ্ধে_যুদ্ধ_ছিল_নির্বুদ্ধিতাপূর্ণ_মার্কিন_সিনেটের_ডেমোক্র্যাট_দলীয়_প্রার্থী
পার্সটুডে: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য থেকে সিনেট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী আবদুর রহমান মোহাম্মদ আল-সাইয়্যেদ ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী যুদ্ধকে নির্বুদ্ধিতাপূর্ণ বলে অভিহিত করেছেন।
(last modified 2026-10-19T15:18:55+00:00 )
অক্টোবর ১৯, ২০২৬ ২১:০৫ Asia/Dhaka
  • মার্কিন সিনেটের ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী আবদুর রহমান মোহাম্মদ আল-সাইয়্যেদ
    মার্কিন সিনেটের ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী আবদুর রহমান মোহাম্মদ আল-সাইয়্যেদ

পার্সটুডে: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য থেকে সিনেট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী আবদুর রহমান মোহাম্মদ আল-সাইয়্যেদ ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী যুদ্ধকে নির্বুদ্ধিতাপূর্ণ বলে অভিহিত করেছেন।

ইরানের সাউন্ড অ্যান্ড ভিশন সংস্থার বরাতে পার্সটুডে জানিয়েছে, মিশিগান থেকে মার্কিন সিনেটের ডেমোক্র্যাটিক প্রার্থী আবদুর রহমান মোহাম্মদ আল-সাইয়্যেদ ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী যুদ্ধকে নির্বুদ্ধিতাপূর্ণ বলে উল্লেখ করে এই যুদ্ধের তীব্র সমালোচনা করেছেন।

তিনি জোর দিয়ে বলেছেন, “বাস্তবে, গোটা বিশ্বে মাত্র একজন ব্যক্তি রয়েছেন, যিনি ৪০ বছর ধরে আমাদের এই যুদ্ধে জড়ানোর চেষ্টা করে আসছেন। তিনি হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অবশেষে তিনি এমন একজন নির্বোধ ব্যক্তিকে খুঁজে পেয়েছেন, যিনি এই কাজ করতে রাজি হয়েছেন।”

উল্লেখ, ইরানের বিরুদ্ধে মার্কিন আগ্রাসন ক্রমেই ব্যয়বহুল ও অর্থনৈতিক সংকট জোরদারের কারণ হতে থাকায় ট্রাম্প ও তার দলের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ ও বিশিষ্ট রাজনীতিবিদদের মধ্যে ক্ষোভ এবং সমালোচনাও ক্রমেই বাড়ছে। ট্রাম্প ক্রমেই মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে অজনপ্রিয় প্রেসিডেন্ট হয়ে উঠছেন।  #

পার্স টুডে/এমএএইচ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।