ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটানো উচিত ট্রাম্পের: রিপাবলিকান সিনেটর শেলি মুর
-
পশ্চিম ভার্জিনিয়া অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর শেলি মুর
পার্সটুডে- পশ্চিম ভার্জিনিয়া অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর শেলি মুর বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের উচিত ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটানো।
ইরনা’র বরাতে পার্সটুডে জানিয়েছে, শেলি মুর বলেন, ডোনাল্ড ট্রাম্পের উচিত ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের অবসান ঘটানো। এই যুদ্ধ ইতোমধ্যে সপ্তম মাসে প্রবেশ করেছে। একই সঙ্গে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় জীবনযাত্রার ব্যয় নিয়ে মার্কিন নাগরিকদের উদ্বেগ আরও বেড়েছে।
শেলি মুর আরও বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত থাকলেও মার্কিন কংগ্রেসে এর পক্ষে রিপাবলিকানদের সমর্থন কমে এসেছে।
এ বিষয়ে ট্রাম্পের অবস্থান থেকে দূরে সরে আসা রিপাবলিকান সিনেট নির্বাচনের প্রার্থীদের সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে এ ধরনের অবস্থান নেওয়া স্বাভাবিক।
শেলি মুর বলেন, যুদ্ধের শুরুতে ট্রাম্প ঘোষণা করেছিলেন যে এই সংঘাত স্বল্পস্থায়ী হবে। মার্কিন জনগণও তেমনটাই প্রত্যাশা করেছিল। কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় মার্কিন নাগরিকরা হতাশ হয়েছেন। বিশেষ করে জ্বালানির দাম বাড়তে থাকায় তাদের উদ্বেগ আরও বেড়েছে।#
পার্সটুডে/এমআরএইচ/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।