ইরানের নেতৃবৃন্দকে হত্যার ইসরায়েলি কৌশল কোনও সাফল্য আনবে না: নিউইয়র্ক টাইমস
https://parstoday.ir/bn/news/event-i157902-ইরানের_নেতৃবৃন্দকে_হত্যার_ইসরায়েলি_কৌশল_কোনও_সাফল্য_আনবে_না_নিউইয়র্ক_টাইমস
পার্স-টুডে: মার্কিন দৈনিক 'নিউইয়র্ক টাইমস' বলেছে, ইরানের নেতৃবৃন্দকে হত্যার ইহুদিবাদী ইসরায়েলি কৌশল কোনও সাফল্য বয়ে আনবে না।
(last modified 2026-03-19T17:12:44+00:00 )
মার্চ ১৯, ২০২৬ ১৩:৩৭ Asia/Dhaka
  • শহীদ ড. লারিজানি ও সেনা-কমান্ডার গোলাম রেজা সোলায়মানি
    শহীদ ড. লারিজানি ও সেনা-কমান্ডার গোলাম রেজা সোলায়মানি

পার্স-টুডে: মার্কিন দৈনিক 'নিউইয়র্ক টাইমস' বলেছে, ইরানের নেতৃবৃন্দকে হত্যার ইহুদিবাদী ইসরায়েলি কৌশল কোনও সাফল্য বয়ে আনবে না।

ইরানের শীর্ষস্থানীয় সামরিক ও নিরাপত্তা বিভাগের কর্মকর্তাদেরকে হত্যা করার ইসরায়েলি সন্ত্রাসী ও আগ্রাসী অপ-কৌশল অব্যাহত থাকার প্রেক্ষাপটে মার্কিন এ দৈনিকটি হুঁশিয়ারি দিয়ে লিখেছে, এ ধরনের পদক্ষেপ ইরানের রাষ্ট্র-ব্যবস্থাকে ধ্বংস করতে পারবে না। 

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব শহীদ ডক্টর আলী লারিজানিসহ সম্প্রতি কয়েকজন শীর্ষস্থানীয় রাষ্ট্রীয় কর্মকর্তা ও সামরিক-নিরাপত্তা কর্মকর্তাকে ইসরায়েলি সন্ত্রাসী হামলায় শহীদ করার প্রেক্ষাপটে নিউইয়র্ক টাইমস লিখেছে, ইসরায়েল কাপুরুষোচিতভাবে ইরানের শীর্ষস্থানীয় নেতাদের হত্যা করা অব্যাহত রাখলেও এ ধরনের কাজ ইরানের রাষ্ট্র-ব্যবস্থার কাঠামোয় ধস নামানোর ক্ষেত্রে তেমন কোনও প্রভাব রাখবে না।

ইরানের জনগণ দেশটির ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রতি অনুগত এবং এ ব্যবস্থায় যে বিষয়টি শক্তিশালী তা হল ব্যক্তিদের মানসে আদর্শের উপস্থিতি যে কারণে তারা নিহত বা শহীদ হতে পারেন বলে জানা সত্ত্বেও পালিয়ে যান না এবং যুদ্ধ অব্যাহত রাখেন বলে দৈনিকটি মন্তব্য করেছে। #

পার্স টুডে/এমএএইচ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।