ঢাকার রাজপথে মার্কিন-ইসরায়েলি পতাকা পুড়িয়ে ফিলিস্তিনের প্রতি সংহতি
https://parstoday.ir/bn/news/event-i157782-ঢাকার_রাজপথে_মার্কিন_ইসরায়েলি_পতাকা_পুড়িয়ে_ফিলিস্তিনের_প্রতি_সংহতি
আন্তর্জাতিক আল কুদস দিবস ও পবিত্র রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা উপলক্ষে ঢাকার রাজপথে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৩, ২০২৬ ১৯:৫১ Asia/Dhaka
  • ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ঢাকায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
    ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ঢাকায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

আন্তর্জাতিক আল কুদস দিবস ও পবিত্র রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা উপলক্ষে ঢাকার রাজপথে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ (শুক্রবার) বাদ জুমা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ জনতা। এ সময় তারা মার্কিন ও ইসরায়েলি পতাকা পুড়িয়ে ফিলিস্তিনি মুসলমানদের ওপর ইসরায়েলের নৃশংস হামলার তীব্র নিন্দা জানায়।

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ঢাকায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত 

এর আগে দিনের শুরুর দিকে রাজধানীর তোপখানা রোডের বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন মিলনায়তনে "আয়াতুল্লাহ খামেনেয়ীর (রহ.) শাহাদাত ও বিশ্ব আল কুদস" শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, স্বাধীন ইসলামি প্রজাতন্ত্র ইরানের শীর্ষ ধর্মীয় নেতা ও মুসলিম উম্মাহর ঐক্যের রূপকার আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনেয়ী সম্প্রতি পবিত্র রমজান মাসে ইসরায়েলের নৃশংস হামলায় শাহাদাত বরণ করেন। তিনি ছিলেন আল কুদস আন্দোলনের মূল নেতা, তাই এবারের আল কুদস দিবসের মূল প্রতিপাদ্য ছিল তাঁর শাহাদাতের প্রতি শ্রদ্ধা নিবেদন।

বক্তারা আরও বলেন, যুগের পর যুগ ধরে নির্যাতিত ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়াতে প্রতি বছরের মতো এবারও জনতা রাস্তায় নেমে এসেছে। ফিলিস্তিনের মুক্তি না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন বক্তারা।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন

এদিকে, আজ বিকেলে আল-কুদস কমিটি বাংলাদেশ-এর উদ্যোগে ঢাকায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন মিলনায়তনে আল-কুদস দিবস উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরান-এর রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদি। সভার বক্তারা ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং শহীদ নেতা সাইয়্যেদ আলী খামেনেয়ী (রহ.)-এর শাহাদাত স্মরণ করেন।#

পার্সটুডে/এমএআর/১১