জ্বালানী তেলের দাম বৃদ্ধির জন্য ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের তৎপরতাই দায়ী
কুদস দিবসে লক্ষ-কোটি মানুষের উপস্থিতি ইরানিদের দৃঢ় প্রত্যয়ের নিদর্শন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী:
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি কুদস দিবসের র্যালীতে অংশ নিয়ে সাংবাদিককে সাক্ষাৎকার দিচ্ছেন
পার্স-টুডে: ইসলামী ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরানি জাতি তাদের আদর্শের প্রতি ঐক্যবদ্ধ সমর্থন ও সংহতি প্রকাশ অব্যাহত রাখবে এবং কখনও এ ব্যাপারে নিশ্চল বা নিষ্ক্রিয় হবে না।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি আজ বিশ্ব কুদস দিবসের গণ-মিছিল বা শোভাযাত্রায় অংশ নেয়ার অবকাশে বলেছেন, ইরানি জনগণ রাজধানী তেহরানসহ দেশের অন্যান্য শহরে বিশ্ব কুদস দিবসের মিছিলে অংশ নিয়ে ইরানের ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, মুসলমানদের প্রথম কিবলা আল-কুদস, ফিলিস্তিনি ও জাতীয় আশা-আকাঙ্ক্ষাগুলোর প্রতি দৃঢ় সমর্থনের অঙ্গীকার ব্যক্ত করেছে। তাদের এই যে ব্যাপক অংশগ্রহণ তা জোরালো সমর্থনের প্রকাশ এবং এভাবেই তা আমরা অব্যাহত রাখব, আর এর ফলে শত্রু ইরানি জনগণের শক্তিকে স্বীকৃতি দিতে বাধ্য হবে।
তিনি জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বলেছেন, নান ধরনের জ্বালানি তেলের দাম বিশ্ব-বাজারে ক্রমেই বাড়ছে, আর এ জন্য এ অঞ্চলে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের তৎপরতাই দায়ী। এই সংকট তারাই এ অঞ্চলের জন্য সৃষ্টি করেছে এবং এ জন্য তাদেরই জবাবিদিহি করতে হবে।
ইরানি জনগণ তাদের জাতীয় আশা-আকাঙ্ক্ষাগুলোর প্রতি সমর্থন ও জাতীয় ঐক্য অব্যাহত রাখবে -এ কথা উল্লেখ করে আরাকচি বলেন, তারা কখনও নিশ্চল বা নিষ্ক্রিয় হবে না। #
পার্স টুডে/এমএএইচ/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।