‘ফ্রান্সের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে আগ্রাসনের নিন্দা জানাতে একটি শব্দও উচ্চারণ করেননি’
https://parstoday.ir/bn/news/world-i157906-ফ্রান্সের_প্রেসিডেন্ট_ইরানের_বিরুদ্ধে_আগ্রাসনের_নিন্দা_জানাতে_একটি_শব্দও_উচ্চারণ_করেননি’
ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইসরাইলের আগ্রাসনের ব্যাপারে ফরাসি প্রেসিডেন্টের নীরবতা ও নিষ্ক্রিয়তার সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি।
(last modified 2026-03-19T09:08:12+00:00 )
মার্চ ১৯, ২০২৬ ১৪:৫৩ Asia/Dhaka
  • ইমানুয়েল ম্যাকরন ও সাইয়্যেদ আব্বাস আরাকচি
    ইমানুয়েল ম্যাকরন ও সাইয়্যেদ আব্বাস আরাকচি

ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইসরাইলের আগ্রাসনের ব্যাপারে ফরাসি প্রেসিডেন্টের নীরবতা ও নিষ্ক্রিয়তার সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি।

এক্স (টুইটার)–এ এক বার্তায় তিনি উল্লেখ করেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের নিন্দা জানাতে একটি শব্দও উচ্চারণ করেননি। আরাকচি বলেন, “যখন ইসরায়েল তেহরানে জ্বালানি মজুদ ট্যাংক বিস্ফোরণ ঘটায় এবং লাখো মানুষকে বিষাক্ত পদার্থের ঝুঁকির মুখে ফেলে, তখনও তিনি নীরব ছিলেন। তার বর্তমান ‘উদ্বেগ প্রকাশ’ ইসরায়েলের আমাদের গ্যাস স্থাপনায় হামলার পর নয়, বরং আমাদের প্রতিশোধমূলক পদক্ষেপের পর এসেছে। এটি সত্যিই দুঃখজনক।”

এর আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন এক পোস্টে লিখেছেন, “আজ ইরান  ও কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে চালানো হামলার পর আমি কিছুক্ষণ আগে কাতারের আমির এবং ট্রাম্পের সাথে কথা বলেছি। অবিলম্বে বেসামরিক অবকাঠামো, বিশেষ করে জ্বালানি ও পানি সরবরাহ কেন্দ্রগুলোর ওপর হামলা বন্ধ করা আমাদের স্বার্থেই জরুরি।”

ইমানুয়েল ম্যাকরন আরও বলেন, “সামরিক উত্তেজনা বৃদ্ধি থেকে বেসামরিক জনগণ ও তাদের মৌলিক চাহিদা, সেইসাথে জ্বালানি সরবরাহের নিরাপত্তাকে অবশ্যই রক্ষা করতে হবে।”

ম্যাকরনের পোস্টের নিচে ব্যবহারকারীরা লিখেছেন: "ইরানের গ্যাস স্থাপনায় হামলার পর আপনি এই কথাগুলো কেন বলেননি এবং ইরান প্রতিশোধ গ্রহণের পরই কি কি চিন্তিত হয়ে উঠলেন?"#

পার্সটুডে/এমএআর/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।